স্বামী মাহফুজুর রহমানের আগেই গান শোনাবেন স্ত্রী ইভা রহমান
২৯ মে ২০১৯, ১০:০০ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ এএম
বিনোদন ডেস্ক:
এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান গান গেয়ে আগে থেকেই আলোচিত। ২০১৭ সালে কোরবানির ঈদে প্রথম গান নিয়ে হাজির হয়েছিলেন তিনি। এবছরও ঈদুল ফিতরকে ঘিরে একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হবেন মাহফুজুর রহমান। ‘মন থেকে রইলো শুভ কামনা’ শিরোনামে এই অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের তৃতীয় দিন রাত সাড়ে ১০টায় এটিএন বাংলায়।
এদিকে মাহফুজুর রহমানের আগেই গান শোনাবেন তার স্ত্রী ইভা রহমান। তিনিও হাজির হচ্ছেন একক সংগীতানুষ্ঠান নিয়ে। নাম ‘মনের ফ্রেমে তুমি’। এটি প্রচার হবে ঈদের দিন রাত সাড়ে ১০টায়।
সংগীত ক্যারিয়ারে ইভা রহমানের ২৪টি অ্যালবাম বের হয়েছে। এসব অ্যালবাম থেকে বাছাই করা বেশ কয়েকটি গান থাকছে সংগীতানুষ্ঠানটিতে। গানগুলোর ভিডিও নির্মাণ করা হয়েছে দেশে এবং দেশের বাইরের মনোরম সব লোকেশনে।
জানা গেছে, অনুষ্ঠানে ইভার কণ্ঠে দর্শকরা উপভোগ করবেন ‘কেন ভালোবাসো না আমায়’, ‘মন জোনাকি’, ‘রিনিঝিনি হাতের কাঁকন’, ‘কি যে করি মন ভেসে যায়’, ‘কাঁচের চুড়ি হাতে বাজে’, ‘আমার কিছু কথা ছিল’, ‘সারি সারি অপেক্ষা’, ‘ঝড়ো বৃষ্টি ঝড়ো তুমি’, ‘মনের ফ্রেমে আঁকা ছবি’, ‘দূরে যাবে চলে যেতে’, ‘ঝিরিঝিরি হাওয়া মন ভালো’, ‘তুমি বৃষ্টি নাকি রোদ্দুর’, ‘জীবনের পরে যদি জীবন’ এবং ‘তুমি পাশাপাশি চললে’ শিরোনামের এসব গানগুলো।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা