বিজয় দিবস উপলক্ষে সাবিনা ইয়াসমিনের গান
১৪ ডিসেম্বর ২০১৯, ০৭:৩১ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ এএম
টাইমস বিনোদন ডেস্ক:
উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন দীর্ঘদিন পরে আবার দেশের গান গাইলেন। সুর সম্রাট আলাউদ্দীন আলীর সুরে, গীতিকবি সহিদ রাহমানের কথায় গানটির সংগীতায়োজন করেছেন গুণী সংগীতপরিচালক মকসুদ জামিল মিন্টু।
‘বাংলার মাটিতে লেখা/ কত নাম রক্তাক্ষরে/ মুক্তিযুদ্ধের সে কথা/ বল ভুলে যাই কি করে/ স্বদেশকে ভালবেসে যারা/ জীবনটা দিয়ে গেছে হেসে/ তাদেরই জন্য এ মালা/কথা সুরে গাঁথা স্মৃতি বুকে রাখি ভরে’-এমন কথায় সাজানো হয়েছে গানটি।
গানের রেকর্ডিং বেশ আগে হলেও সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে এর মিউজিক ভিডিও করা হয়েছে। গানটি প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, অনেক দিন পর হৃদয় নিঙড়ানো কথায় একটি গান গাইলাম। দেশকে স্বাধীন করার জন্য শহীদ ভাইদের যে ত্যাগ তা তো শোধ করার নয়। তবে এই গানটি আমার পক্ষ থেকে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।
গীতিকার সহিদ রাহমান বলেন, সকল প্রজন্মের বাঙালিদের মধ্যে দেশপ্রেম, মুক্তিযুদ্ধ ও দেশের প্রতি শহীদের অবদানের কথা তুলে ধরতে এই গানটি লিখেছি। শিল্পী হিসেবে সাবিনা ইয়াসমিনকে বেছে নেওয়ার কারণ হলো- তিনি সব প্রজন্মের কাছে সমান জনপ্রিয়। তার গায়কীর জন্যই গানটি সহজে সবার কাছে পৌঁছে যাবে বলে বিশ্বাস করি। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে মিউজিক ভিডিওটি ইউটিউবে প্রকাশ হবে। একই দিনে গানটি দেখা যাবে চ্যানেল আইয়ের পর্দায়।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা