মার্চ মাসেই দেশে ফিরছেন এন্ড্রু কিশোর
০৬ মার্চ ২০২০, ১১:১৫ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পিএম
বিনোদন ডেস্ক:
চলতি মার্চ মাসের শেষেই সিঙ্গাপুর থেকে দেশে ফিরছেন বিশিষ্ট সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। গণমাধ্যমের কাছে এই তথ্য নিশ্চিত করেছেন এন্ড্রু কিশোরের ঘনিষ্ঠজন-সংগীতশিল্পী মোমিন বিশ্বাস।
তিনি জানান, প্রধানমন্ত্রী চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেওয়ার পর থেকে দাদা মানসিক স্বস্তিটা ফিরে পেয়েছেন। গত ৮ ফেব্রুয়ারি থেকে তিনি মোটামুটি খেতে পারছেন। খাবারে ভালো রুচিও পেয়েছেন। এরই মধ্যে ক্যান্সারের চিকিৎসায় তাকে কেমো দেওয়াও সম্পন্ন হয়েছে। মানুষের দোয়া-প্রার্থনায় এখন বেশ সুস্থ আছেন। এখন আর কোনো জটিলতা নেই, মার্চের শেষ সপ্তাহেই দাদা দেশে ফিরছেন।
মোমিন বিশ্বাস আরও বলেন, এখন থেকে দাদার মেইনটেন্যান্স থেরাপি চলবে। অর্থাৎ নির্দিষ্ট সময় পর্যন্ত ৩ থেকে ৪ মাস পরপর চিকিৎসা নেওয়া জন্য সিঙ্গাপুর যেতে হবে। এরপর সেটা ৬ মাস পরপর এবং পরবর্তীতে ১ বছর অন্তর অন্তর চিকিৎসা নিতে হবে। এভাবে এই থেরাপি চলতেই থাকবে।
গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন এন্ড্রু কিশোর। দীর্ঘ ৬ মাসের চিকিৎসার পর এখন তিনি বেশ সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে তার পাশে আছেন শিল্পীর স্ত্রী লিপিকা এন্ড্রু।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা