এবারের লড়াইটা আলাদা,তাই লড়তে হবে একাই: জেমস
১৭ এপ্রিল ২০২০, ১১:৪৭ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পিএম
বিনোদন ডেস্ক:
পুরো নাম ফারুখ মাহফুজ আনাম হলেও ভক্তদের কাছে জেমস নামেই পরিচিত। বাংলার ব্যান্ড সঙ্গীতের জীবন্ত লিজেন্ড নগরবাউল জেমস। চলতি মাসের শুরুতে ইউরোপে টানা কনসার্টের কথা থাকলেও তা করোনাভাইরাসের কারণে স্থগিত করা হয়েছে। এখন ঘরবন্দি দিন কাটাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই শিল্পী জেমস। এই বেকার দিনগুলো ফটোগ্রাফি, ল্যাপটপ আর গিটারের সঙ্গেই কাটছে তার।
শ্রোতাপ্রিয় এই সংগীতশিল্পী সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন। ‘নগরবাউল’ ব্যান্ডের ফেসবুক পেজে জেমস লিখেন— বাঙালি চাইলেই একতাবদ্ধ হয়ে লড়ে যেতে পারে, যে কোনো অশুভ শক্তির বিরুদ্ধে। তার প্রমাণ আমরা ৭১-এ দিয়েছি। কিন্তু এবারের লড়াইটা আলাদা, তাই লড়তে হবে একাই!
সবাইকে ধৈর্য্যধারণের আহ্বান জানিয়ে জেমস আরো লিখেন, চলুন সামাজিক দূরত্ব বজায় রাখি এবং সামনের কয়েকটি দিন ঘরেই থাকি!
করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সরকারের নির্দেশনায় ঘরবন্দি সময় কাটাচ্ছে মানুষ। আজ শুক্রবার পর্যন্ত দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৮৩৮ জন। মারা গেছেন ৭৫ জন।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা