এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিলামে তুলতে চান সংগীতশিল্পী ন্যানসি
১৯ মে ২০২০, ১১:২৭ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ এএম
বিনোদন ডেস্ক :
মহামারি করোনাভাইরাসের তাণ্ডব শুরুর দিক থেকে অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। এবার করোনা আক্রান্ত ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারের গোল্ড মেডেল নিলামে তোলার ইচ্ছা প্রকাশ করেছেন এই শিল্পী। সম্প্রতি ময়মনসিংহ থেকে একটি টেলিভিশন লাইভ শোতে অংশ নিয়ে এই ইচ্ছার কথা জানান তিনি।
এ প্রসঙ্গে ন্যানসি বলেন, আমি জানতে পেরেছি অনেক শিল্পী তাদের প্রিয় জিনিস নিলামে দিচ্ছেন। আমিও অনেক কিছু খোঁজলাম, এত বছরের ক্যারিয়ারে আমার কাছে দুর্লভ বা যে জিনিস হয়তো আর জীবনে পাব না এমন কী রয়েছে! পরে ভেবে দেখলাম, আমার কাছে একটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার আছে। এখন পর্যন্ত এটি-ই আমার সর্বোচ্চ প্রাপ্তি।
তিনি আরো বলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারে চারটি জিনিস দেওয়া হয়। তাহলো ক্রেস্ট, গোল্ড মেডেল, সার্টিফিকেট ও নগদ ৩০ হাজার টাকা। ৩০ হাজার টাকা তো খরচ করে ফেলেছি। এখন বাকি তিনটি জিনিসের মধ্যে শুধু সার্টিফিকেটটা যদি আমার কাছে থেকে যায় তাহলেই অনেক। এখন গোল্ড মেডলটা যদি নিলামে তুলতে পারতাম তবে নিশ্চয়ই ভালো পরিমানের অর্থ পাওয়া যেত। যা অসচ্ছল মানুষকে দেওয়া যেত।
২০১১ সালের ‘প্রজাপতি’ চলচ্চিত্রে ‘দুদিকে বসবাস’ শিরোনামের গানে কণ্ঠ দিয়ে সেরা নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় পুরস্কার পান ন্যানসি।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা