র্যাব অফিসে ডাকা হলো কণ্ঠশিল্পী নোবেলকে
২৪ মে ২০২০, ১০:১৪ পিএম | আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পিএম
বিনোদন ডেস্ক:
গত কয়েকদিন থেকে ফেসবুকে একের পর এক বিতর্কিত পোস্ট দিচ্ছিলেন সারেগামাপা-২০১৯’ এর দ্বিতীয় রানার্সআপ মাঈনুল আহসান নোবেল। বিভিন্নজনের সাথে তর্কেও জড়িয়ে পড়েন। তাহসিন এন রাকিব নামের একজন ইউটিবার ও সঙ্গীতশিল্পীর সঙ্গে ক্রমাগত বাক্যযুদ্ধে লিপ্ত হন। যেখানে অশালীন শব্দেরও প্রয়োগ ঘটে। এসব চোখ এড়ায়নি পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের।
শুধু তাই নয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)ও পর্যবেক্ষণ করে নোবেলকে। এরপর তাকে র্যাব ২ কার্যালয়ে ডাকা হয়। সেখানে জানতে চাওয়া হয় সোশ্যাল মিডিয়ায় এমন কর্মকাণ্ডের কারণ সম্পর্কে। এর কারণ হিসেবে নোবেল র্যাবকে জানায় তার আসন্ন একটি গানকে কেন্দ্র করে 'মার্কেটিং পলিসি' ছিল এসব।
এ বিষয়ে র্যাবের এডিশনাল এসপি মনির জামান গণমাধ্যমকে জানান, নোবেলম্যানকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, আর বোধহয় দরকার নেই। উনি আমাদের দেশের একজন প্রখ্যাত কণ্ঠশিল্পী; যিনি কিনা আমাদের প্রতিবেশী দেশেও ব্যাপক জনপ্রিয়। তিনি আরো বলেন, নোবেলম্যান তার নিজস্ব ফেসবুক পেইজ Noble Man এ সম্প্রতি যা বলেছেন তা ওনার আসন্ন নতুন গান "তামাশা" কে প্রমোট করার জন্য। কাউকে কষ্ট দেয়াটা ওনার উদ্দেশ্য ছিলনা। তারপরও যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে উনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। এটিই ওনার বক্তব্য। আমরা র্যাব ২ এর পক্ষ থেকে ওনাকে ডেকেছি এবং উনি স্বেচ্ছায় আমাদের কাছে এসে ওনার উপরোক্ত বক্তব্যটি পেশ করেছেন।
নোবেল নিজেও তার অভিমত ফেসবুকে জানিয়ে দিয়েছেন তার মার্কেটীং পলিসির অংশ ছিল এসব। যদিও ভক্তরা মন্তব্যে তার এই পলিসিকে প্রত্যাখ্যান করেছে।
বিভাগ : বিনোদন
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%