নরসিংদী জেলাজুড়ে চলছে বাংলা নববর্ষ বরণের প্রস্তুতি
০৯ এপ্রিল ২০১৯, ০৯:০৮ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ এএম
নিজস্ব প্রতিবেদক :
বাঙালির জীবনে ঐতিহ্যের রঙ আর রূপ নিয়ে আসন্ন পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪২৬। বাংলা বর্ষবরণ উপলক্ষে নরসিংদী জেলাবাসী মেতে উঠবে উৎসব আর আনন্দ আয়োজনে। আবহমান বাংলার হাজার বছরের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাবাহিকতায় বরণ করা হবে নতুন বছর ১৪২৬ কে। এ উপলক্ষে নরসিংদী জেলা সদরসহ উপজেলাজুড়ে পুরোদমে চলছে ব্যাপক প্রস্তুতি।
জেলা প্রশাসন ও আয়োজক সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, পহেলা বৈশাখকে ঘিরে নরসিংদী জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন হাতে নিয়েছে নানা আয়োজন। বর্ষবরণ উপলক্ষে গত রবিবার (৭ এপ্রিল) জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা সফল করা, সংগীত পরিবেশনা, আলোচনা সভা, শিল্পকলা একাডেমীর সামনে ৩ দিনব্যাপী গ্রামীণ খেলা, বাউল সংগীত পরিবেশন করাসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তিতে যাত্রাপালাসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রায় বাংলার ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টিকে ফুটিয়ে তুলতে ব্যতিক্রমী সব উপকরণ তৈরিতে রাতদিন ব্যস্ত সময় পার করছেন চারুশিল্পীরা। বিভিন্ন রংয়ের আলপনা ও প্রাণীর আদলে তৈরি প্রতিকৃতিতে দেয়া হচ্ছে রংয়ের প্রলেপ।
এছাড়া প্রতি বছরের ন্যায় এবারও নরসিংদী শহরের ঐতিহ্যবাহি আরশীনগর বটমূলে সামসুদ্দীন আহমেদ এছাক সংগীত একাডেমীর উদ্যোগে অনুষ্ঠিত হবে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা ও প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেবে জেলার স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠনগুলো। প্রস্তুতি নিচ্ছে তমালতলা বন্ধু মহল সংগঠনটিও।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা