ঈদকে ঘিরে শিবপুরের লাখপুর শীতলক্ষ্যা বেড়িবাঁধে দর্শনার্থীর ভিড়
০৩ আগস্ট ২০২০, ০৬:৫২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ এএম
এস. এম আরিফুল হাসান:
পবিত্র ঈদুল আযহার আনন্দ উপভোগ করতে নরসিংদীর শিবপুরের লাখপুর শীতলক্ষ্যা নদীর বেড়িবাঁধে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় জমছে। করোনাকে উপেক্ষা করে ঈদুল আযহার দিন হতে হাজার হাজার মানুষ পরিবার পরিজন নিয়ে এই বেড়িবাঁধে এসে ঈদের আনন্দ উপভোগ করছেন।
রবিবার (২ জুলাই) বিকালে এই বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদ খান।
এসময় তিনি কয়েকজন দর্শনার্থীর সাথে কথা বলে তাদের অভিমত জানতে চাইলে এখানে এসে তাদের খুবই ভাল লাগছে বলে জানান। ঈদে পরিবার পরিজন নিয়ে উন্মুক্তভাবে আনন্দ উপভোগ করতে পেরে তারা অনেক খুশি। শীতলক্ষ্যা নদীর এই বেড়িবাঁধটি দুই কিলোমিটার বলে জানা গেছে। বর্ষার পানিতে বেড়িবাঁধ এলাকার পরিবেশ উপভোগ্য হয়ে উঠায় এতদাঞ্চলের মানুষের বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে।
এসময় অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা আওয়ামী লীগের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুঁইয়া রাখিল, সহ সভাপতি মোঃ মোহসীন নাজির, সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম. মাহবুবুল হাসান মাহবুব, জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখারউদ্দিন খান নিপুন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন প্রমুখ।
এরআগে দুলালপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এক ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশীদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুলালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মজিবুর রহমান।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা