২০ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘বায়োগ্রাফি অব নজরুল’
০৩ নভেম্বর ২০২০, ০৯:১৩ পিএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ এএম
বিনোদন ডেস্ক:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘বায়োগ্রাফি অব নজরুল’ বড়পর্দায় মুক্তি পাচ্ছে ২০ নভেম্বর। যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে সন্ধ্যা ৬টায় এর প্রিমিয়ার শো’র আয়োজন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান প্রামাণ্যচিত্রটির পরিচালক ফেরদৌস খান।
ব্লকবাস্টার সিনেমাসে সপ্তাহজুড়ে প্রতিদিন সন্ধ্যায় এ ছবির একটি করে শো চলবে। এর আগে ২৯ জুলাই প্রামণ্যচিত্রটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সনদ পেয়েছে। গত অগাস্টের শেষে চার মিনিটের একটি ট্রেইলার প্রকাশ করা হয়।
ঢাকার নজরুল সেন্টারের ব্যানারে রতনদ্বীপ রিসোর্ট নিবেদিত ফেরদৌস খান পরিচালিত ১ ঘন্টা ৩৪ মিনিট ১২ সেকেন্ড ব্যাপ্তির এই তথ্যচিত্রটি প্রযোজনা করেছেন আল আমীন খান, সার্বিক কাজের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন কবি নজরুল ইন্সটিটিউটের সাবেক নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ।
নজরুল ইসলামের ঘটনাবহুল জীবন তুলে আনতে তার স্মৃতিবিজড়িত ঢাকা, ত্রিশাল, ময়মনসিংহ, কুমিল্লা, কলকাতা, চুরুলিয়া, আসানসোল, দুর্গাপুর, হুগলী, কৃষ্ণনগর দৃশ্যধারণ করা হয়েছে। এর নেপথ্যে কন্ঠ দিয়েছেন আসাদুজ্জামান নূর ও প্রজ্ঞা লাবণী। ইংরেজী সাব টাইটেল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মাসুম বিল্লাহ। মইন আল হেলাল সুপল সম্পাদিত ও আসাদ ও রাজিব এর ক্যামেরায় ধারণ করা এই ডকুফিল্মের ব্যাকগ্রাউন্ড মিউজিকে কাজ করেছেন পিন্টু ঘোষ।
ফেরদৌস খান বলেন, আমরা সাধারণত জেলা শহরে শিল্পকলা একাডেমী, সরকারি কলেজ ও স্কুল, বিশ্ববিদ্যালয়, কোনও সংস্থা / সাংস্কৃতিক সংগঠন কিংবা সংগঠকের উদ্যোগে বিশেষ স্থানে এক বা একাধিক প্রদর্শনী করবো। পাশাপাশি দেশের বাইরে বাঙালি কমিউনিটিতে প্রামাণ্যচিত্রটির প্রদর্শনের পরিকল্পনা আছে।
বিভাগ : বিনোদন
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%