দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মনু মুখোপাধ্যায় আর নেই
০৬ ডিসেম্বর ২০২০, ০৫:৫৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পিএম
বিনোদন ডেস্ক:
দুই বাংলাতেই বেশ জনপ্রিয় কলকাতার বিখ্যাত অভিনেতা মনু মুখোপাধ্যায় আর নেই। দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি। নিজ বাড়িতেই ছিলেন শয্যাশায়ী। অবশেষে রোববার (৬ ডিসেম্বর) না ফেরার দেশে চলে গেলেন ৯০ বছর বয়সী এই অভিনেতা।
তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে কলকাতা আর্টিস্ট ফোরাম। প্রায় দুমাস ধরে শয্যাশায়ী ছিলেন মনু মুখোপাধ্যায়।
মনুর প্রথম অভিনীত ছবি ‘নীল আকাশের নীচে’। সেই ছবির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন কালী বন্দ্যোপাধ্যায়। তিনিই একদিন মনুকে ছবির পরিচালক মৃণাল সেনের কাছে নিয়ে যান। স্মৃতিলেখা বিশ্বাসের সঙ্গে একটা ছোট্ট দৃশ্যে অভিনয় করেছিলেন মনু।
তার আসল নাম সৌরেন্দ্রনাথ হলেও, মনু নামেই তিনি বিখ্যাত ছিলেন। মনু তার ডাকনাম। সরকারি চাকরি করার সময় আসল নাম ব্যবহার করতেন। পরে যখন অভিনয়ে আসেন, তখন ডাকনামটাই রয়ে যায়। সিনেমাতেও ওই নামই চলে এসেছে।
১৯৩০ সালের ১ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন মনু মুখোপাধ্যায়। প্রথম জীবনে ছিলেন থিয়েটার কর্মী। তার প্রথম ছবি মৃণাল সেনের নীল আকাশের নীচে মুক্তি পায় ১৯৫৯ সালে।
মৃণাল সেনের মৃগয়া, সত্যজিৎ রায়ের জয়বাবা ফেলুনাথ, গণশত্রু ছাড়াও সাহেব, প্রতিদানসহ একাধিক বাংলা ছবিতে তিনি অভিনয় করেছেন তিনি। ছোট পর্দাতেও নিয়মিত অভিনয় করেছেন মনু মুখোপাধ্যায়।
বিভাগ : বিনোদন
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর