করোনায় প্রাণ গেল একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এস এম মহসীনের
১৮ এপ্রিল ২০২১, ০৭:৫১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ এএম
নিজস্ব প্রতিবেদক:
করোনায় প্রাণ গেল একুশে পদকপ্রাপ্ত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা এস এম মহসীনের (৭৩)। রোববার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় রাজধানীর বারডেম হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার মৃত্যুর তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেন নাট্যপরিচালক এস এ হক অলিক।
তিনি বলেন, একে একে সব গুণী মানুষগুলো আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। সে যাত্রায় এবার মহসীন ভাই যুক্ত হলেন। আজ বাদ আসর জানাজা শেষে ওনাকে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হবে।
পাবনায় ওয়াজেদ আলী সুমন পরিচালিত ও শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং সম্পন্ন করে গত ২ এপ্রিল ঢাকায় ফেরেন এস এম মহসীন। এরপর থেকে তার করোনার উপসর্গ দেখা দিলে তাকে প্রথমে একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে পরবর্তীতে ইমপালস হাসপাতালে নেওয়া। অবস্থার অবনতি ঘটলে তাকে বারডেম হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। তবে শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে রোববার পৃথিবী থেকে বিদায় নিলেন তিনি।
এস এম মহসীনের জন্ম টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের খাগুটিয়া গ্রামে। প্রায় চার দশকেরও বেশি সময় ধরে অভিনয় করে যাচ্ছেন তিনি। আতিকুল হক চৌধুরী পরিচালিত ‘রক্তে ভেজা’ ও ‘কবর’ নাটকে এবং মুনীর চৌধুরী পরিচালিত ‘চিঠি’ নাটকে অভিনয় করেছেন তিনি। পদক্ষেপ নামক নাটকের মধ্য দিয়ে তিনি রেডিও নাটকে আত্মপ্রকাশ করেন। একই সঙ্গে থিয়েটার দল ড্রামা সার্কলেও অভিনয় করেছেন এই প্রবীণ অভিনেতা। মঞ্চ ও টেলিভিশনের পাশাপাশি এস এম মহসীন বেশকিছু সিনেমায়ও অভিনয় করেছেন।
এস এম মহসীন দীর্ঘদিন চাকরি করেছেন শিল্পকলা একাডেমিতে। পাশাপাশি শিক্ষকতাও করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ২০১৮ সালে বাংলা একাডেমির সম্মানিত ফেলো লাভ করেন তিনি। অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদকে ভূষিত করে।
বিভাগ : বিনোদন
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার