অভিনেত্রী সানি লিওনের বাংলাদেশে ঢোকার অনুমতি বাতিল
১০ মার্চ ২০২২, ১০:২৩ পিএম | আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পিএম
বিনোদন ডেস্ক:
মেসার্স চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেটের ব্যানারে নির্মাণাধীন ‘সোলজার’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ওয়ার্ক পারমিট পেয়েছিলেন ১১ বিদেশি শিল্পী। এদের মধ্যে বলিউড অভিনেত্রী সানি লিওনের (মন্ত্রণালয়ের চিঠিতে আমেরিকান অভিনেত্রী করনজিৎ কৌর ওয়েবার বলা হয়েছে) ওয়ার্ক পারমিট বাতিল করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বুধবার (৯ মার্চ) মন্ত্রণালয়ের চলচ্চিত্র-১ শাখা থেকে মেসার্স চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেটের প্রযোজক মোঃ সেলিম খানকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মেসার্স চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেটের ব্যানারে নির্মাণাধীন ‘সোলজার’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ১০ জন ভারতীয় অভিনয় শিল্পী ও কলাকুশলী এবং আমেরিকান অভিনেত্রী করনজিৎ কৌর ওয়েবারসহ মোট ১১ জনের অনুকূলে বাংলাদেশে আগমনের অনুমতি/ওয়ার্ক পারমিট দেওয়া হয়। অনিবার্য কারণে আমেরিকান অভিনেত্রী করনজিৎ কৌর ওয়েবারের ওয়ার্ক পারমিট বাতিল করা হলো।
জানা গেছে, অনুমতির জন্য ব্যবহার করা হয়েছে সানি লিওনের প্রকৃত নাম করনজিৎ কৌর ওয়েবার। তার নাগরিকত্ব উল্লেখ করা হয়েছে আমেরিকান। আবেদনে দেওয়া হয়েছিল তার মার্কিন পাসপোর্ট নম্বর।
এর আগে ২০১৫ সালে বাংলাদেশে আসার কথা ছিল সানি লিওনের। সেবার ইসলামিক সংগঠনগুলোর বাধার মুখে অনুমতি দেওয়া হয়নি তাকে।
‘সোলজার’ চলচ্চিত্রের অন্য বিদেশি শিল্পীরা হলেন- কৌশানী মুখার্জি, রাহুল দেব কৌশাল, রাজেশ কুমার শর্মা, রজতাভ দত্ত, বরজ কল, শান্তি লাল মুখার্জি, খরাজ মুখার্জি, বিক্রম আনন্দ সাবেরাওয়াল, দেবাশীষ মুখার্জি ও সুপ্রিম দত্ত।
বিভাগ : বিনোদন
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%