প্রবীণ অভিনেতা এটিএম শামসুজ্জামানের চিকিৎসায় ১০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী
১৩ মে ২০১৯, ০১:৪৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ এএম
নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবীণ অভিনেতা এটিএম শামসুজ্জামানের চিকিৎসার জন্য ১০ লাখ টাকা প্রদান করেছেন। সোমবার (১৩ মে) সকালে রাজধানীর ডেমরার আজগর আলী হাসপাতালে প্রধানমন্ত্রী পক্ষ থেকে এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েলের হাতে চেকটি তুলে দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, সংগীতশিল্পী রফিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে সবার কাছে বাবার জন্য দোয়া কামনা করেন কোয়েল আহমেদ।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া জানান, বর্ষীয়াণ এ অভিনেতার চিকিৎসায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে।
এসময় এ দেশেই এটিএম শামসুজ্জামানের চিকিৎসা সম্ভব জানিয়ে ড. সামন্ত লাল সেন এ নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ করেন।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল অসুস্থ হয়ে পড়লে জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামানকে ডেমরার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। পরিপাকতন্ত্রের জটিলতায় আক্রান্ত এ অভিনেতার পরদিনই অস্ত্রোপচার করেন চিকিৎসকরা।
অস্ত্রোপচারের তিন দিনের মাথায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কেবিন থেকে আইসিইউতে নিয়ে লাইফসাপোর্ট দেয়া হয় শামসুজ্জামানকে। মাঝে কিছু দিন কেবিনে রাখার পর গত সোমবার দ্বিতীয়বারের মতো লাইফসাপোর্টে নেয়া হয় তাকে।
বরেণ্য এ অভিনেতার সুস্থতা কামনা করে দেশবাসীর প্রতি দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা