ঢাকায় অগ্রিম জন্মদিন পালন করলেন সব্যসাচী
০২ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৫৬ পিএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, ১১:২৬ এএম
বিনোদন প্রতিবেদক:
ভারতের পশ্চিমবঙ্গের ছোটপর্দা এবং বড়পর্দা জগতের শক্তিমান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী।
সত্যজিৎ রায়ের অন্যতম গোয়েন্দা চরিত্র ফেলুদাকে কে না চেনে। দুই বাংলায় সমানতালে জনপ্রিয় ফেলুদা চরিত্রের এই অভিনেতা সব্যসাচী। তবে বাংলাদেশে বোধহয় তার সখ্যতা বেশি। তাইতো দেশের মাটি ছেড়ে এখানে কাটলেন জন্মদিনের কেক। তাও অগ্রিম। বাংলাদেশিদের আগে কেউ যেন জন্মদিনের কেক না কাটতে পারেন।
গেল রোববার সন্ধ্যায় ঢাকার গুলশানে স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে ‘গণ্ডি সন্ধ্যা’ শিরোনামে এক অনুষ্ঠানে যোগ দেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। ‘গণ্ডি’ ছবির পরবর্তী লটের শুটিং উপলক্ষে ছিল এই অনুষ্ঠান। গতকাল (১ সেপ্টেম্বর) ঢাকায় এসেছেন তিনি। কোনো রহস্যের সমাধান করতে নয় এসেছেন নতুন এই ছবির কাজে। আর এখানে জন্মদিনের কেক কেটেছেন এই অভিনেতা। ১৯৫৬ সালের ৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন সব্যসাচী। সেই হিসেবে তার জন্মদিনের বাকি এখনও এক সপ্তাহ। তবে জন্মদিন উদযাপনের সুযোগ হাতছাড়া হওয়ার ভয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অপেক্ষা করতে চাননি। তাই অগ্রিম জন্মদিন পালন করলেন তারা।
জন্মদিনে কেক কাটেন অভিনেতা নিজেই। আর গুণী এই ব্যক্তির মুখে কেক তুলে দেন আরেক গুণী অভিনেত্রী সুবর্ণা মোস্তফা।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা তারিক আনাম খান, মাজনুন মিজান, অপর্ণা খান, প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরুসহ ছবিটির নির্মাতা ও কলাকুশলীরা।
‘গণ্ডি’ ছবিটির শেষ অংশের শুটিং এ অংশ নিবেন অভিনেতা। শুটিং চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। ছবিটির পরিচালক ফাখরুল আরেফিন খান বলেন, প্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর জন্মদিন এ মাসের ৮ তারিখে। তবে সেটা আমরা সকলে মিলে আনন্দ করে অগ্রিম জন্মদিন পালন করেছি।
বিভাগ : বিনোদন
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%