শুক্রবার ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তিশার ‘মায়াবতী’
১০ সেপ্টেম্বর ২০১৯, ০২:৪১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ এএম
বিনোদন প্রতিবেদক:
আসছে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার ‘মায়াবতী’ চলচ্চিত্রটি। দেশের ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। এতে তিশার বিপরীতে রয়েছেন ইয়াশ রোহান।
ছবির কাহিনী, চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। গল্পে দেখা যাবে, ‘মায়া’ নামে এক কিশোরী ছোটবেলায় মায়ের কাছে থেকে চুরি হয়ে যায়। পরে তাকে বিক্রি করা হয় দৌলতদিয়ার যৌন পল্লীতে। সেখানে বেড়ে ওঠে সে, তাকে বড় করে তোলেন সংগীত গুরু খোদাবক্স। এ সময় ব্যারিস্টার পুত্রের প্রেমে পড়েন মায়া।
ছবির মুক্তি উপলক্ষে গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর একটি রেস্টুরেন্ট-এ এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সেখানে ছবির নায়িকা নুসরাত ইমরোজ তিশা বলেন, আমাদের দেশে এখন অনেক ভালো ভালেঅ চলচ্চিত্র নির্মিত হচ্ছে। দর্শকরা যখন পরিবারের সবাইকে নিয়ে হলে ছবি দেখতে যান তখন আমাদের কষ্ট স্বার্থক হয়। তারা যখন চলচ্চিত্রকে ভালো বলেন তখন আমরা সামনে আরও ভালো কিছু করার অনুপ্রেরণা পাই। এই ছবিতে একটি ম্যাসেজ আছে। আর তা হলো প্রত্যেক মানুষের ‘না’ বলার অধিকার আছে। সবার এই ‘না’ কে শ্রদ্ধা করা উচিত।

তিনি আরও বলেন, ‘ছবির টিজার, ট্রেলার ও গানে বেশ সাড়া পেয়েছি আমরা। আমার বিশ্বাস সবার ভালো লাগবে। আমরা এই ছবির একটি বড় অংশের শুটিং করেছি দৌলতদিয়ার যৌন পল্লীতে। সেখানকার মানুষেরা আমাদের অনেক সহযোগিতা করেছেন। ছবিটি তাদের ডেলিকেট করা উচিত।’
ছবিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, আফরোজা বানু, অরুনা বিশ্বাস, তানভীর হোসেন প্রবাল, আগুনসহ অনেকে।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা