শুরু হচ্ছে সুন্দরী প্রতিযোগিতার আসর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’
১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৩৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ এএম
বিনোদন প্রতিবেদক:
আবারও শুরু হতে চলেছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ সুন্দরী প্রতিযোগিতার আসর। এবারের প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করবেন চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা মৌসুমী ও বিউটি এক্সপার্ট ফারনাজ আলম। এছাড়া চূড়ান্ত পর্বে উপস্থিত থাকতে পারেন ২০১৭ সালের মিস ওয়ার্ল্ড জয়ী মানুষি চিল্লার।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এফডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান অমিকন এন্টারটেনমেন্ট।
এসময় উপস্থিত ছিলেন অমিকন এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, এক্সপার্ট প্রােভাইডারসের ব্যবস্থাপনা পরিচালক অপু খন্দকার, এক্সপোজারের সিইও সজীব রশীদ।
সংবাদ সম্মেলনে চিত্রনায়িকা মৌসুমী বলেন, বিচারকার্যে একটা সময় পর বিচারকদের স্বাধীনতা দেওয়া হয় না। কিন্তু যতটুকু স্বাধীনতা পাবো তাতে আমার সততা আর ফেরদৌসের বুদ্ধিমত্তা দিয়ে এবার ভালো কিছু করতে চাই। আমরা নিরপেক্ষভাবে বিচারকাজ করবো।
এদিকে নায়ক ফেরদৌস বলেন, এই প্রথম আমি আর মৌসুমী একসঙ্গে এমন বিচারকার্যে অংশ নিচ্ছি। আশাকরি বির্তক মুক্ত একটা অনুষ্ঠান হবে।
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯ আয়োজনটির ব্রডকাস্টিং পার্টনার হিসেবে যুক্ত হয়েছে দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলা।
চলতি সেপ্টেম্বর মাসের ১৬ তারিখ থেকে শুরু হতে চলেছে সুন্দরী প্রতিযোগিতার এই আসর। ইতিমধ্যে ত্রিশ হাজার প্রতিযোগী তাদের নাম নিবন্ধন করিয়েছেন। এই বিপুল সংখ্যাক প্রতিযোগীর মাঝ থেকে একজন হবেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এবং তিনি আগামী ৪ অক্টোবর গালা ইভেন্টের মাধ্যমে সরাসরি লন্ডনে অনুষ্ঠিতব্য ‘মিস ওয়ার্ল্ড’—এর মূল মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা