আসছে সালমান খানের লেখা ‘দাবাং থ্রি’
২৪ অক্টোবর ২০১৯, ০৮:৩২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ এএম
টাইমস ডেস্ক:
সাত বছর পর মুক্তি পেতে যাচ্ছে ‘দাবাং’ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা। আবারও চুলবুল পাণ্ডে রূপে সালমান খানকে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক-ভক্তরা। সিনেমাটি নিয়ে ‘ভাইজান’ও বেশ উচ্ছ্বসিত। তাই এর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। বুধবার (২৪ অক্টোবর) ‘দাবাং থ্রি’র ট্রেলার প্রকাশ পেয়েছে। আর এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সালমান খান জানান, সিনেমাটির গল্প তিনি নিজেই লিখেছেন।
সালমান খান বলেন, ‘দাবাং থ্রি’ মুক্তি পাচ্ছে, সেজন্য আমি খুব উচ্ছ্বসিত। দর্শক সিনেমাটি কীভাবে গ্রহণ করেন, তা দেখার অপেক্ষায় আছি। আমরা অনেক পরিশ্রম করেছি। ‘টাইগার জিন্দা হ্যায়’র চেয়েও বেশি কঠোর পরিশ্রম এতে করতে হয়েছে।
অনুষ্ঠানটিতে বড় ধরনের একটি খবর দিয়েছেন সাল্লু। তিনি বলেন, সিনেমাটি আমি লিখেছি। এরপর হাঁসতে হাঁসতে বলেন, সুতরাং এই সিনেমাটি সমালোচকদের জন্য।
প্রভুদেবার সঙ্গে ‘ওয়ান্টেড’র পর এই সিনেমায় দ্বিতীয়বারের মতো কাজ করেছেন সালমান। হিন্দি ভাষা ছাড়াও তামিল, তেলেগু ও কন্নড়তে ‘দাবাং থ্রি’ একই দিনে মুক্তি পাবে।
বলিউডের ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজির একটি ‘দাবাং’। ২০১০ সালে মুক্তি পেয়েছিল সালমান খান ও সোনাক্ষী সিনহা অভিনীত এর প্রথম কিস্তি। দ্বিতীয় কিস্তি আসে ২০১২ সালে। তৃতীয় কিস্তি ‘দাবাং থ্রি’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ২০ ডিসেম্বর। এতেও সালমান খানের সঙ্গী সোনাক্ষী সিনহা। আরও রয়েছেন- সুদীপ, সাই মাঞ্জরেকর ও আরবাজ খানসহ অনেকে।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা