শিলা হলেন মিস ইউনিভার্স বাংলাদেশ
২৫ অক্টোবর ২০১৯, ০৪:৩৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ এএম
টাইমস বিনোদন ডেস্ক :
শিরিন শিলার পরিবারের কেউ শোবিজে কাজ না করলেও ছোটবেলা থেকে স্বপ্ন দেখতেন মডেল হবেন। স্বপ্নের বাস্তবায়ন শুরু হয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর। এরপর অনেক প্রতিষ্ঠানের পণ্যের মডেল হয়েছেন তিনি। কিন্তু ‘বাংলাদেশ ফ্যাশন উইক’-এর মধ্য দিয়ে তার নতুন করে যাত্রা শুরু হয়। পরিচিতি ও আত্মবিশ্বাস দুটোই বেড়ে যায় ওই অনুষ্ঠানে অংশ নিয়ে। বলছি, মিস ইউনিভার্স বাংলাদেশ বিজয়ী শিরিন শিলার কথা। কয়েক হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে গত বুধবার মিস ইউনিভার্সের বিজয়ের মুকুট পরেন তিনি। শিলার এটাই প্রথম সাফল্য নয়। চলতি বছর দেশের সেরা নারী মডেলও নির্বাচিত হন তিনি। স্যান্ডালিনা প্রেজেন্টস- ২০১৯ এশিয়া মডেল ফেস্টিভ্যাল ফেস অব বাংলাদেশ প্রতিযোগিতায়ও নারীদের মধ্যে তিনি চ্যাম্পিয়ন।
গত ১৩ মে এশিয়া মডেল ফেস্টিভ্যালে যোগ দিতে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে যান শিলা। স্বপ্নবাজ এই তরুণী ঠাকুরগাঁওয়ের মেয়ে শিরিন শিলা উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি। উচ্চতা দেখে বান্ধবীরা যেমন ঈর্ষা করেন তেমনি মজা করতেও ছাড়েন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষে পড়াশোনা করছেন শিলা। সুন্দরী প্রতিযোগিতায় সাফল্য পেলেও শিলার অভিনয়ে আসার ইচ্ছে নেই। তার ইচ্ছে শিক্ষক হবেন। শিলার রোল মডেল বাংলাদেশে আজরা মাহমুদ, দেশের বাইরে প্রিয়াঙ্কা চোপড়া।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা