পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রীর সিনেমায় মোশাররফ করিম
০৬ নভেম্বর ২০১৯, ০১:৫৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ এএম
টাইমস বিনোদন ডেস্ক:
মোশাররফ করিম' দেশের ছোট পর্দার এক অনন্য নাম। এক যুগেরও অধিক সময় ধরে টেলিভিশন পর্দায় রাজত্ব চলছে তার। অভিনয় করেছেন সিনেমাতেও। ‘দারুচিনি দ্বীপ’, ‘প্রজাপতি’, ‘টেলিভিশন’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘জালালের গল্প’, ‘অজ্ঞাতনামা’, ‘হালদা’ প্রভৃতি সিনেমায় অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছেন তিনি। নতুন খবর হলো এবার ভারতের পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী ব্রাত্য বসুর পরিচালনায় অভিনয় করতে যাচ্ছেন মোশাররফ করিম। ছবিটির নাম ‘ব্যবধান’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন মোশাররফ করিম ও আবির চ্যাটার্জি। টাইমস অব ইন্ডিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক ব্রাত্য বসু।
ব্রাত্য বসু বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হবে। প্রথমত দুই জন অভিনেতাকে চূড়ান্ত করেছি। এরমধ্যে একজন বাংলাদেশের মোশাররফ করিম ও কলকাতার আবির চ্যাটার্জি। প্রায় ১০ বছর পরে চলচ্চিত্র পরিচালনা করতে যাচ্ছি। ২০১০ সালে সর্বশেষ ‘তারা’ চলচ্চিত্রটি তৈরি করেছিলাম। নির্মাতা জানিয়েছেন, ‘ব্যবধান’ সিনেমাটি তিনি বুদ্ধদেব গুহর দুটি ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে নির্মাণ করবেন। সিনেমাটির চিত্রনাট্য তৈরি করছেন উজ্জ্বল চ্যাটার্জি।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী ব্রাত্য বসু একজন নাট্যকর্মী। চলচ্চিত্রেও রয়েছে তার বেশ সুনাম। তিনি প্রথম চলচ্চিত্র নির্মাণ করেন ২০০৩ সালে। ‘রাস্তা’ নামের সিনেমাটিতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী। এরপর ২০০৫ সালে তিনি নির্মাণ করেন ‘তিস্তা’ ও ২০১০ সালে নির্মাণ করেন ‘তারা’।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা