যে বাজিতে হেরে অক্ষয়কে বিয়ে করেছিলেন টুইঙ্কেল!
১৭ নভেম্বর ২০১৯, ০৬:০০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ এএম
টাইমস বিনোদন ডেস্ক:
বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া বা শিল্পা শেঠির মতো অভিনেত্রীদের সঙ্গে অক্ষয় কুমারের নাম জড়ালেও শেষমেশ বিয়ে করেন টুইঙ্কেল খান্নাকে। নন্দবাজার জানিয়েছে, টুইঙ্কেলকে নাকি প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছিলেন অক্ষয়। টুইঙ্কেলও অক্ষয়ের প্রেমে পড়ে গিয়েছিলেন। তবে তাদের বিয়ের সিদ্ধান্তটা অনেকটা ফিল্মি স্টাইলে হয়েছে। ২০০০ সালে টুইঙ্কেলের ‘মেলা’ ছবি মুক্তি পাওয়ার কথা। আমিরের বিপরীতে রূপা সিংহের ভূমিকায় অভিনয় করেছিলেন এই নায়িকা। সিনেমাটি নিয়ে টুইঙ্কেল ভীষণ আশাবাদী ছিলেন। ছবিটা যে সুপার হিট হবে সেটা অক্ষয়কে জানিয়েছিলেন। অক্ষয় কিন্তু সেটা মানতে পারেননি। তখনই টুইঙ্কেল বাজি ধরেছিলেন ওই সিনেমা নিয়ে।
বাজিটা ছিল এরকম- যদি সিনেমাটি ফ্লপ করে তাহলে তিনি অক্ষয়কে বিয়ে করবেন। কেরিয়ারের শীর্ষ মূহূর্তে বিয়ে করতে চাইছিলেন না টুইঙ্কেল। তাই এই বাজি ধরেন। কারণ তিনি একপ্রকার নিশ্চিত ছিলেন তিনি বাজি জিতবেনই। কিন্তু মুক্তি পাওয়ার পর দেখা যায়, টুইঙ্কেল বাজি হেরে যান। সিনেমাটি বক্স অফিসে তেমন চলেনি। এর পর ২০০১ সালে অক্ষয়কে বিয়ে করেন টুইঙ্কেল। শুধু তাই নয় বিয়ের পর অভিনয় ছেড়ে দেন টুইঙ্কেল। ইন্টিরিয়র ডিজাইনার হন তিনি। তার প্রতিটা সিদ্ধান্তেই অক্ষয়কে পাশে পেয়েছেন টুইঙ্কেল।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা