নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
২২ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে শুরু হয়েছে ৭ দিনব্যাপী আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-২৭ ইং। রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে নরসিংদী সরকারি কলেজ মাঠে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করে নরসিংদী সরকারি কলেজ।
প্রধান অতিথি হিসেবে দুটি কলেজের ফুটবল খেলার মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন নরসিংদী ১ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল, হ্যান্ডবল ও অ্যাথলেটিক্সসহ মোট ৬টি খেলার নারী পুরুষ মিলিয়ে ১২টি ইভেন্টে ও এককভাবে দৌড়, লৌহ গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, উচ্চ লাফসহ বিভিন্ন ইভেন্টে , জেলার ৩৬টি কলেজের দল ও শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। ২২ নভেম্বর হতে ২৯ নভেম্বর পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
কলেজটির অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি হারুন অর রশিদ, এম এ জলিল, গোলাম কবির কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম আপেলসহ কলেজের শিক্ষকবৃন্দ।
বিভাগ : খেলা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

এই বিভাগের আরও