শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫

২১ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পিএম | আপডেট: ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পিএম


শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর শিবপুরে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মিনারা বেগম নামের এক যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অটোরিকশার আরও ৫ যাত্রী। শনিবার (২১ নভেম্বর) সকাল ১০ ইটাখোলা-ক‌টিয়া‌দি সড়‌কের শিবপুর উপজেলার চক্রধা ইউ‌নিয়নের পচারবা‌ড়ি নামক স্থা‌নে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ কোহিনূর মিয়া।

 

নিহত মিনারা বেগম (৬০) মনোহরদা উপজেলার নাদাইল গ্রামের রাজিউদ্দিনের স্ত্রী। আহতরা যাত্রীরা হলেন সৌরভ (২৭), জান্নাতুল (০৭), শরীফ (৩৭), জিনিয়া (৩৫) ও কাউসার (১৫)।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শরীরা জানান, সিমেন্টবাহী একটি ট্রাক ম‌নোহরদীে দিকে যা‌ওয়ার পথে বিপরীত দিক ম‌নোহরদী থে‌কে ইটাখোলার দিকে আসা যাত্রীবাহি সিএনজিচালিত অটোরিকশার মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এ‌তে অটোরিকশাটি উ‌ল্টে গিয়ে দুম‌ড়ে মুচ‌ড়ে যায়। এসসয় অটোরিকশায় থাকা শিশুসহ ৬ জন যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই মিনারা বেগম নামে ১ নারী যাত্রী মারা যান। এক শিশুসহ ৫ জ‌নকে গুরুতর আহত অবস্থায় হাসপাতা‌লে নি‌য়ে যায় স্থানীয় লোকজন। 

 

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ কোহিনূর মিয়া জানান, খবর পেয়ে শিবপুর ম‌ডেল থানা পু‌লিশ দুর্ঘটনাস্থল থেকে ট্রাক ও অটোরিকশাসহ মরদেহ উদ্ধার করেছে। এ দুর্ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।



এই বিভাগের আরও