কাল ঢাকায় আসছেন সালমান-ক্যাটরিনা
০৭ ডিসেম্বর ২০১৯, ০৫:৪৭ পিএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পিএম
টাইমস বিনোদন ডেস্ক:
বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে বাকি নেই একদিনও। রোববার (৮ নভেম্বর) দুপুরের পরই পর্দা উন্মোচন হবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের। উদ্বোধন ঘোষণা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলিউড সুপারস্টার সালমান খান এবং ক্যাটরিনা কাইফ মাতাবেন উদ্বোধনী অনুষ্ঠান। এ নিয়েই এখন মেতে আছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।
বিপিএলের উদ্বোধনের সেরা আকর্ষণ সালমান খান এবং ক্যাটরিনা কাইফ। তাদের এক নজর দেখা কিংবা পুরো উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য উম্মুখ হয়ে আছে ক্রিকেটপ্রেমীরা। সালমান খান আর ক্যাটরিনা কাইফ কখন আসবেন ঢাকায়, কখন মঞ্চে উঠবেন- এসবও জানার জন্য তুমুল আগ্রহ। সে আগ্রহ মেটাতেই বিপিএল কর্মকর্তারা জানিয়েছেন সালমান-ক্যাটরিনার ঢাকায় আগমনের সূচি।
রোববার সকাল সাড়ে ৮টায় একটি চাটার্ড ফ্লাইটে করে ঢাকায় এসে পৌঁছাবেন সালমান খান এবং ক্যাটরিনা কাইফ। দু’জনই একসঙ্গে একই বিমানে আসছেন ঢাকায়। বিকাল ৪টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর সূচি অনুযায়ীই বিপিএল উদ্বোধন মাতাতে মঞ্চে উঠবেন সালমান আর ক্যাটরিনা।
সালমান-ক্যাটরিনা রোববার সকালে ঢাকা আসলেও আজ (শনিবার) দুপুরেই পৌঁছে গেছেন বলিউডের সঙ্গীতশিল্পী কৈলাস খের। আগামীকাল দুপুর সোয়া দুইটায় ঢাকায় এসে পৌঁছাবেন আরেক সঙ্গীতশিল্পী সনু নিগম।
বিভাগ : বিনোদন
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%