মিস ওয়ার্ল্ড হলেন জ্যামাইকার টনি-অ্যান
১৫ ডিসেম্বর ২০১৯, ১২:৫৪ পিএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, ১২:২৯ এএম
টাইমস বিনোদন ডেস্ক:
শনিবার রাতে এক্সেল লন্ডনে বসেছিল মিস ওয়ার্ল্ডের এবারের আসর। এতে সেরার মুকুট উঠেছে টনি-অ্যান সিংয়ের মাথায়। টনি-অ্যান এবার মিস জ্যামাইকা নির্বাচিত হয়েছিলেন। তার মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী ভেনেসা পনসে দে লিওন। প্রথম রানার আপ হয়েছেন মিস ফ্রান্স ওফেলি মেজিনো এবং দ্বিতীয় রানার নির্বাচিত হন মিস ইন্ডিয়া সুমন রাও।
এটি মিস ওয়ার্ল্ডের ৬৯তম আসর। গত ২০ নভেম্বর এবারের আসরের উদ্বোধন হয়। ১২০ দেশের প্রতিযোগী এতে অংশ নেন। বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলেন রাফা নানজিবা তোরসা।
সদ্য মিস ওয়ার্ল্ড খেতাব জয়ী টনি-অ্যান ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির উইমেন্স স্টাডিজ অ্যান্ড সাইকোলজির শিক্ষার্থী। চিকিৎসক হওয়ার স্বপ্ন রয়েছে তার। এবারের আসরে হুইটনি হাস্টনের ‘আই হ্যাভ নাথিং’ গান গেয়ে সকলের মন জয় করেছেন তিনি।
বিশ্বের অন্যতম পুরোনো সুন্দরী প্রতিযোগিতার আসর ‘মিস ওয়ার্ল্ড’। ১৯৫১ সালে এরিক মরলে যুক্তরাজ্যে এটি শুরু করেন। এরপর থেকে এখনো চালু রয়েছে এ প্রতিযোগিতা।
বিভাগ : বিনোদন
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%