‘হইচই’ তে মুক্তি পাচ্ছে বাংলাদেশী ৩ সিনেমা
১০ জুলাই ২০২০, ১২:২৬ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ এএম
বিনোদন ডেস্ক:
ওয়েব সিরিজ নির্মাণের মধ্য দিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করেছিলো জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম ‘হইচই’। ওয়েবের পর সেখানে এখন বাংলাদেশী সিনেমাও মুক্তি দেওয়া হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার প্লাটফর্মটিতে মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশী তিন সিনেমা। সিনেমাগুলো হলো অনিল বাগচীর একদিন, স্বপ্নজাল ও মেঘমল্লার। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ‘হইচই’র বাংলাদেশ প্রতিনিধি সাকিব আর খান।
সাকিব বলেন, ছবিগুলো মুক্তি দেওয়ার সব প্রসেসিং এরইমধ্যে সম্পন্ন হয়েছে। এরমধ্যে ‘অনিল বাগচীর একদিন’ ও ‘মেঘমল্লার’ এই দুটি সিনেমা মুক্তি দেওয়া হচ্ছে ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার হিসেবে। আর ‘স্বপ্নজাল’ সাধারণভাবেই মুক্তি দেওয়া হচ্ছে।
২০১৫ সালে মুক্তি পায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘অনিল বাগচীর একদিন’। হুমায়ূন আহমেদ রচিত একই নামের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মোরশেদুল ইসলাম। বেঙ্গল ক্রিয়েশনস প্রযোজিত এ ছবিতে অনিল বাগচীর চরিত্রে অভিনয় করেছেন আরেফ সৈয়দ। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেন গাজী রাকায়েত, তৌফিক ইমন, জ্যোতিকা জ্যোতি, ফারহানা মিঠু, এবং মিশা সওদাগর। হলে মুক্তি পাওয়ার ৫ বছর পর এটি প্রথমবার অনলাইনে মুক্তি পাচ্ছে। আগামী ২৪ জুলাই এ ছবিটি ‘হইচই’র প্লাটফর্মে মুক্তি পাবে।
অন্যদিকে, ২০১৮ সালে মুক্তি পায় প্রণয়ধর্মী চলচ্চিত্র ‘স্বপ্নজাল’। বেঙ্গল ক্রিয়েশন্স প্রযোজিত এ ছবিটি রচনা ও পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম। এতে অভিনয় করেছেন পরীমনি ও নবাগত ইয়াশ রোহান। এ ছবিটি ‘হইচই’র প্লাটফর্মে মুক্তি পাবে আগামী ৩১ জুলাই।
আর ‘মেঘমল্লার’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ১৪ আগস্ট। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কিত এ সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৪ সালে। বাংলাদেশী কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের মুক্তিযুদ্ধভিত্তিক ছোট গল্প রেইনকোট অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রের চিত্রনাট্য রচনা এবং পরিচালনা করেছেন জাহিদুর রহিম অঞ্জন। বাংলাদেশ সরকারের জাতীয় চলচ্চিত্র অনুদানের সহায়তায় এবং বেঙ্গল এন্টারটেইনমেন্ট লিমিটেডের প্রযোজনায় চলচ্চিত্রটি পরিবেশনা করেছে বেঙ্গল ক্রিয়েশন্স। অভিনয়ে ছিলেন শহীদুজ্জামান সেলিম, অপর্ণা ঘোষ, মারজান হোসাইন জারা, জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা