‘রূপালী জ্যোৎস্নায়’ নিয়ে ফিরলেন তৌকীর
২৭ ডিসেম্বর ২০১৯, ০৯:৪২ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পিএম
টাইমস বিনোদন ডেস্ক:
দর্শক প্রিয় অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ। ইতোপূর্বে দুই মাধ্যমে মেধার স্বাক্ষর রেখেছেন তিনি। ছোট পর্দার নাটক-টেলিফিল্মে অভিনয় করলেও চলচ্চিত্র নির্মাণ নিয়ে দীর্ঘদিন ব্যস্ত সময় পার করেছেন তিনি। বিশেষ দিন উপলক্ষে একক নাটক নির্মাণ করলেও ধারাবাহিক নির্মাণ করেননি দীর্ঘ পাঁচ বছর। ২০১৪ সালে সর্বশেষ নির্মাণ করেন ‘জলপ্রপাত’ নামে একটি ধারাবাহিক নাটক। বিরতি ভেঙে আবারো ধারাবাহিক নাটক নির্মাণে ফিরেছেন এই অভিনেতা।
চলতি মাসের মাঝামাঝি সময় ‘রূপালী জ্যোৎস্নায়’ শিরোনামে এ নাটকের শুটিং শুরু করেন তৌকীর আহমেদ। এটি রচনাও করেছেন তিনি। এ পরিচালক বলেন, গত কয়েক বছর চলচ্চিত্র নির্মাণ নিয়ে ব্যস্ত ছিলাম। ফলে ধারাবাহিক নিয়ে চিন্তা করার সময় পাইনি। চ্যানেল আই থেকে প্রস্তাব পাওয়ার পর মনে হয়েছে, একটা ধারাবাহিক বানানো উচিত। তাই নতুন এই নাটকের কাজটি শুরু করেছি। আশা করি, এটি সবার ভালো লাগবে।
তৌকীর আহমেদ নির্মিত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘ফাগুন হাওয়া’। নুসরাত ইমরোজ তিশা ও সিয়াম আহমেদ অভিনীত এ সিনমো গত ১৫ ফেব্রুয়ারি মুক্তি পায়। জীবনানন্দ দাশকে নিয়ে পরবর্তী সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছেন তৌকীর। সবকিছু ঠিক থাকলে নতুন বছর এ সিনেমার শুটিং শুরু হবে বলে জানা গেছে।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা