ছিদ্দিককে বিয়ের শুভেচ্ছা জানাচ্ছে সবাই!
৩১ জানুয়ারি ২০২০, ১০:২৪ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০২:৫৪ এএম
বিনোদন ডেস্ক:
গত অক্টোবরে বিবাহ বিচ্ছেদ হয় ছোটপর্দার জনপ্রিয় মুখ সিদ্দিকুর রহমানের। একমাত্র ছেলে আরশ হোসেনকে নিয়ে দিন কাটছে তার। এরই মধ্যে সম্প্রতি সিদ্দিকের ফেসবুকে পোস্ট করা এক ছবি নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। নতুন বিয়ে করেছেন বলে সবাই তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। কিন্তু আসল ঘটনা অন্য। ছবিতে সিদ্দিকের পাশে বউ সেজে বসে থাকা তরুণী তার নতুন বউ নন। তিনি অভিনেত্রী কাজল সুবর্ণ। আসলে একটি নাটকের দৃশ্যে এমন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাদের।
এই ছবিকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। কেউ কেউ কমেন্ট ঘরে শুভকামনাও জানিয়েছেন তাকে। আবার কেউ কেউ সমালোচনাও করেছেন। এ ছবির ক্যাপশনে সিদ্দিক লিখেছেন, ‘মানুষ ভালোবাসার মানুষকে ছেড়ে বাবা-মার কথায় বিয়ে তো ঠিকই করে। তো পরে পরকীয়া কেন করে? শুধুই তিনটি জীবন নষ্ট।’
আসলে ছবির ক্যাপশন পড়ে ছবির আসল ঘটনা বোঝার উপায় নেই। তবে গণমাধ্যমের কাছে ছবির পেছনের গল্প জানালেন সিদ্দিক নিজেই। বলেন, আবারও অভিনয়ে ফিরেছেন তিনি। তার নতুন নাটকের নাম ‘বউ পালালে বুদ্ধি বাড়ে’। এক প্রবাসী যুবকের দেশে রেখে যাওয়া বউ পালিয়ে যাওয়ার কাহিনীকে কেন্দ্র করে গল্পটি তৈরি করা হয়েছে। যেখানে সিদ্দিকের বউয়ের ভূমিকায় দেখা যাবে কাজল সুবর্ণকে।
নাটকটি রচনা করেছেন পথিক হাসান। পরিচালনা করছেন সোহাগ গাজী। গত ৭ জানুয়ারি থেকে রাজধানীর ৩০০ ফিট অঞ্চলে নাটকটির শুটিং চলছে। মূলত সেই শুটিংয়েরই একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন সিদ্দিক।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা