আসছে টেলিছবি ‘মুজিব জন্মশতবর্ষ শুরু’
০৭ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩৭ পিএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৪ এএম
বিনোদন প্রতিবেদক:
বাংলাদেশের মানুষের কাছে গর্বের একটা দিন ১০ মার্চ। এ দিনে পূর্ণ হতে যাচ্ছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ। এ উপলক্ষ্যে দেশ ব্যাপি সরকারি-বেসরকারি নানাভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ইমপ্রেস টেলিফিল্ম’র পক্ষ থেকে মুজিব জন্মশতবর্ষ উদযাপনের প্রথম টেলিছবি ‘মুজিব জন্মশতবর্ষ শুরু’ নির্মিত হয়েছে।
বিশেষ টেলিছবিতে প্রথমবারের মতো টেলিভিশনে অভিষেক হতে যাচ্ছে মাসুদ রানা চ্যম্পিয়ন সাজ্জাদ হোসাইনের। এতে অভিনয় করেছেন আবুল হায়াত, শিরিন আলম, মিষ্টি জাহান, ইকবাল মহসিন, রেশমী প্রমূখ।
টেলিছবিটি রচনা ও পরিচালনা করেছেন ইরানী বিশ্বাস। তিনি বলেন, আমি গর্বিত আমার জন্ম হয়েছে বঙ্গবন্ধুর এলকায়। নিজ এলাকায় প্রথমবারের মতো এমন একটি স্পর্শকাতর বিষয় নিয়ে টেলিছবি নির্মিত করতে পেরে ভীষণ ভাবে আবেগে আপ্লুত। এই টেলিছবিটি চিত্রধারণ করতে আমরা বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়া গিয়েছিলাম। বর্তমান টুঙ্গিপাড়া পৌরসভা হিসাবে পরিচিত হলেও তৎকালিন সময়ে টুঙ্গিপড়া একটি গ্রাম হিসাবে পরিচিত ছিল। এখানে বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেছেন এবং এখানেই সমাধিত হয়েছেন।
ইরানী বিশ্বাস বলেন, চিত্রায়নের মাধ্যমে তুলে আনা হয়েছে ইতিহাসে ঠাই পাওয়া বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত স্থানগুলি। যেমন তিনি যে পুকুরে গোসল করতেন, যে মাঠে দাঁড়িয়াবন্দা, ফুটবল খেলতেন, যে নদীতে সাঁতার কাঁটতেন। এছাড়া তিনি কি কি খেতে ভালবাসতেন সে সব কিছুই এ টেলিছবির মাধ্যমে প্রকাশিত হবে। এক কথায় বলা যায়, ‘এই টেলিছবিটি দেখলে মানুষ বঙ্গবন্ধুর সমাধি সৌধ এবং তার এলাকা দেখতে পারবেন।’
এছাড়াও বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র মামা টুঙ্গিপাড়া পৌরসভার জনপ্রিয় মেয়র শেখ আহমেদ হোসেন মির্জা এই টেলিছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। আশাকরি সকলের ভাল লাগবে।
টেলিছবিটি মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে চ্যানেল আই’তে প্রচারিত হবে।
বিভাগ : বিনোদন
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%