কাল থেকে বিটিভিতে ‘কোথাও কেউ নেই’ ও ‘বহুব্রীহি’
০৫ এপ্রিল ২০২০, ০৯:১৩ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পিএম
বিনোদন ডেস্ক:
ঘরবন্দি মানুষকে বিনোদিত করার জন্য নব্বই দশকের তুমুল দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘কোথাও কেউ নেই’ ও ‘বহুব্রীহি’ আবারো সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। শনিবার এ খবর জানা গেলেও কবে কখন প্রচার শুরু হবে তা চূড়ান্ত ছিল না। রবিবার (৫ এপ্রিল) জানা গেছে, আগামীকাল সোমবার রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে ‘কোথাও কেউ নেই’। এরপর প্রচার হবে ‘বহুব্রীহি’ নাটকটি। আগামী একমাস প্রতিদিন এ দুটি নাটক প্রচার হবে বলে জানিয়েছে বিটিভি কর্তৃপক্ষ।
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত ‘কোথাও কেউ নেই’ নাটকটি পরিচালনা করেন বরকত উল্লাহ। ১৯৯২-৯৩ সালে প্রচারিত নাটকটির ‘বাকের ভাই’ চরিত্র এখনো মানুষের মুখে মুখে।
করোনভাইরাসের সংক্রমণ রোধে ঘরবন্দি জীবন কাটাচ্ছেন দেশবাসী। তাদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন বিটিভি কর্তৃপক্ষ। বিটিভির মহাপরিচালক এস. এম. হারুন-অর-রশীদ বলেন, দর্শকদের কাছে এই ধারাবাহিক দুটি খুবই জনপ্রিয়। করোনাভাইসের এই সংকটকালে ঘরবন্দি মানুষ যেন একটু স্বস্তিতে থাকেন, বিনোদন খুঁজে পান। এ বিষয়টি চিন্তা করেই এ ধারাবাহিক দুটো প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
‘কোথাও কেউ নেই’ নাটকে মুনা চরিত্রে সুবর্ণা মুস্তাফা, বদি চরিত্রে আবদুল কাদের, মজনু চরিত্রে লুৎফর রহমান জর্জ, মতি চরিত্রে মাহফুজ আহমেদ, বকুল চরিত্রে আফসানা মিমি, উকিল চরিত্রে হুমায়ুন ফরিদী, লিনা চরিত্রে শিলা আহমেদকে দেখা যায়। এছাড়াও এতে অভিনয় করেন—শহীদুজ্জামান সেলিম, মাসুদ আলী খান, বিজরী বরকতুল্লাহ, লাকী ইনাম প্রমুখ।
অন্যদিকে ‘বহু্ব্রীহী’ নাটকও রচনা করেন হুমায়ূন আহমেদ। ১৯৮৮-৮৯ সালে এটি বিটিভিতে প্রচার হয়। নওয়াজিশ আলী খান প্রযোজিত এ নাটকও দর্শক মহলে দারুণ সাড়া ফেলেছিল। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন—আবুল হায়াত, আসাদুজ্জামান নূর, আলী যাকের, আফজাল হোসেন, লুৎফরনাহার লতা, লাকী ইনাম, আবুল খায়ের, আফজাল শরীফ প্রমুখ।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা