অভিনেতা অপূর্ব-অদিতির বিবাহ বিচ্ছেদ
১৭ মে ২০২০, ১১:১৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ এএম
বিনোদন ডেস্ক:
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও নাজিয়া হাসান অদিতির বিবাহ বিচ্ছেদ ঘটেছে। দু'জনের মাঝে নানা কারণে বনিবনা না হওয়ায় বিচ্ছেদ হয়েছে বলে জানা গেছে। অপূর্বের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোন সাড়া শব্দ না পেলেও স্ত্রী নাজিয়াই তাদের বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন। এর মাধ্যমে দ্বিতীয় বিয়েও টিকলোনা অপূর্বের। প্রভার সঙ্গে বিচ্ছেদের পর নাজিয়ার সঙ্গে ৯ বছরের সংসারেও ইতি টানতে হলো অপূর্বের।
আইনত বেশ কিছুদিন বিয়ে ভাঙার ঘটনা ঘটলেও আজ রবিবার (১৭ মে) বিকেলে সংসার ভাঙার খবর নিশ্চিত করেছেন নাজিয়া হাসান অদিতি। নাজিয়া হাসান অদিতি তার নিজস্ব ফেসবুকেও বিষয়টি জানান দিয়েছেন। রিলেশনশিপ স্ট্যাটাসেও দেখা গেছে তিনি ‘ডিভোর্সড’ উল্লেখ করেছেন। এমনকি একটি স্ট্যাটাসে সবার উদ্দেশে তিনি লিখেন, ‘‘আমাকে ‘ভাবী’ ডাকা বন্ধ করুন সবাই!’’ ডিভোর্স বিষয়ে বিস্তারিত মুখ না খুললেও মোবাইলে অদিতি বলেন, ‘অপূর্বর সঙ্গে ডিভোর্স হয়েছে, এটা সত্য।’
কী কারণে ডিভোর্স হলো, কবে ডিভোর্স হলো তা নিয়ে কিছুই বলতে রাজি হননি নাজিয়া হাসান অদিতি। তার ভাষ্য ছিল এমন, ‘অপূর্বর সঙ্গে ডিভোর্স হয়েছে মানুষের এটা জানা দরকার। জানালাম। এর বেশি কিছুই বলতে চাইনা। ব্যক্তিগত বিষয় ব্যক্তিগতই থাকুক।’
অপূর্ব-অদিতির দাম্পত্যজীবনে আয়াশ নামে এক পুত্র সন্তান রয়েছে। সন্তান কার কাছে জানতে চাইলেও অদিতি এড়িয়ে গিয়ে বলেন, আর কিছু জানাতে চাইছি না। তবে বিচ্ছেদের বিষয়ে অপূর্বের কোনও মন্তব্য পাওয়া যায়নি এখনও। যদিও শোবিজ পাড়ায় কিছুদিন আগে থেকেই এ খবর ঘুরছিল, তবে কেউ নিশ্চিত করতে পারছিলেন না। আজ অদিতিই নিশ্চিত করলেন।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা