ঈদে করোনা প্রতিরোধে বিশেষ বার্তা নিয়ে আসছে হানিফ সংকেতের ‘দূরত্বের গুরুত্ব’
২০ মে ২০২০, ০৬:৫৪ পিএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০২ পিএম
বিনোদন ডেস্ক:
প্রতি ঈদে নতুন নাটক নিয়ে হাজির হয়ে থাকেন বরেণ্য নির্মাতা হানিফ সংকেত। এবারো তার ব্যত্যয় ঘটছে না। বিশেষ এ নাটকের নাম ‘দূরত্বের গুরুত্ব’। নাম থেকেই আঁচ করা যাচ্ছে নাটকটিতে করোনা প্রতিরোধে বিশেষ বার্তা থাকছে।
এ প্রসঙ্গে হানিফ সংকেত বলেন, পারিবারিক গল্প নিয়ে রচিত এই নাটকে দেখা যাবে পাশাপাশি বাস করা দুটি পরিবারের করোনাকালের গল্প। লকডাউনের কারণে এই দুই পরিবারের মধ্যে ঘটতে থাকে নানা ঘটনা। যে ঘটনাগুলোর মাধ্যমে কিছু সামাজিক বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি।
নগরীর মিরপুরের ফাগুন অডিও ভিশনের নিজস্ব কমপ্লেক্সে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, আজিজুল হাকিম, চঞ্চল চৌধুরী, মীর সাব্বির, গোলাম ফরিদা ছন্দা, সাঈদ বাবু, জিনাত শানু স্বাগতা ও শামীম।
নাটকটির সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। হানিফ সংকেতের সুরে গানটির সংগীতায়োজন ও কণ্ঠ দিয়েছেন কিশোর। ঈদের দিন রাত ৮টা ২০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে এ নাটক।
বিভাগ : বিনোদন
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি