নরসিংদীতে মঞ্চস্থ হলো পথনাটক "করোনা কাণ্ড"
১১ ডিসেম্বর ২০২১, ০৬:১১ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনা নিয়ে অবিশ্বাস বা ভ্রান্ত ধারনা তুলে ধরতে নরসিংদীতে মঞ্চস্থ হলো পথনাটক " করোনা কান্ড "। মুক্তধারা নাট্য সম্প্রদায়ের ৩৫ তম প্রযোজনা পথনাটক "করোনা কাণ্ড"। শনিবার বিকেলে নরসিংদী রেলওয়ে স্টেশনের পাশে খোলা মাঠে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। প্রায় ২০ মিনিট ব্যপ্তির এই নাটকে নাট্যদলটির দশজনের অধিক কলাকুশলী অংশগ্রহণ করেন।
নাটকে দেখা যায়, গ্রামের একটি চায়ের দোকান। করোকালীন সময়ে সেই চায়ের দোকানে বিভিন্ন পেশা, বয়স, বিভিন্ন মতের লোকের সমাগম হয়। কেউ কেউ করোনাকে সরকারের তালবাহানা বলে আখ্যায়িত করে, কেউ আবার এটিকে শহুরীয় কারবার বলে মন্তব্য করে। আবার কেউ কেউ করোনার সাথে ধর্মের মিল খুঁজছেন। করোনা নিয়ে তাদের একেকজনের ভাবনা এবং বিশ্বাসকে পুঁজি করে এগুতে থাকে নাটকের গল্প।
নাট্যকার হাসান মাহমুদ সনেটের রচনায় নাটকটিতে নির্দেশনা দিয়েছেন, নরসিংদী জেলা শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের নাট্য প্রশিক্ষক জহিরুল ইসলাম মৃধা। নাটকটি আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিল নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি ।
নাটকটির রচয়িতা মুক্তধারা নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সনেট বলেন, করোনাকালীন সময়ে করোনাকে নিয়ে আমাদের সমাজে বিশেষ করে গ্রামাঞ্চলগুলোতে যেসব অবিশ্বাস বা ভ্রান্ত ধারনা ছিলো তা তুলে আনার চেষ্টা করেছি এই নাটকে।
নাটকটির নির্দেশক জহিরুল ইসলাম মৃধা বলেন, এই পথনাটকটি মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে সারাদেশের ৩০০ টি নাট্যদলের পরিবেশনার অংশ হিসেবে আজ আমাদের প্রথম মঞ্চায়ন হলো। আগামী ১৬ ডিসেম্বর নরসিংদী সরকারি কলেজে ও ১৭ ডিসেম্বর নরসিংদী পৌরসভার সামনে আমাদের আরও দুটি মঞ্চায়ন অনুষ্ঠিত হবে এই নাটকের।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা