বিদ্যুতের মানসম্মত প্রি-পেইড মিটার স্থাপনে ভোগান্তি দূর হবে: সদস্য, বাপবিবো
১২ মার্চ ২০১৯, ০৭:২৩ পিএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পিএম
নিজস্ব প্রতিবেদক॥
চায়না থেকে আমদানীকৃত মানসম্পন্ন ও পরীক্ষিত বিদ্যুতের নতুন প্রিপেইড মিটার স্থাপনে গ্রাহকদের পূর্বের সেই ভোগান্তি দূর হবে। নরসিংদীর মাধবদীতে কিছু নষ্ট প্রিপেইড মিটার স্থাপনের কারণে গ্রাহকদের ভোগান্তি তৈরি হয়েছিলো বলে জানিয়েছেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড (বাপবিবো) এর যুগ্ম-সচিব ও সদস্য (অর্থ) মো: জয়নাল আবেদীন।
ঙ্গলবার (১২ মার্চ) দুপুরে নরসিংদীর মাধবদী পৌরসভার হলরুমে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আয়োজনে বিদ্যুৎ গ্রাহকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান।
তিনি বলেন বিদ্যুৎ ব্যবহারে অপচয় রোধ করতেই সরকার প্রিপেইড মিটার চালু করেছে। বিদ্যুতের অপচয় রোধ করা গেলে সরকারের বড় অংকের অর্থ সাশ্রয় হবে এবং এসব অর্থ সরকারের মেগা প্রকল্প বাস্তবায়নকে ত্বরান্বিত করবে।
নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মো: মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাধবদী পৌরসভার মেয়র হাজী মোশাররফ হোসেন প্রধান মানিক, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এইচ,এম জামেরী হাসান ও মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবু তাহের দেওয়ান।
মতবিনিময় সভায় বক্তারা, বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপনের বিভিন্ন উপকারী দিক তুলে ধরাসহ অতীতে মাধবদীতে প্রিপেইড মিটার স্থাপনের কারণে সৃষ্ট গ্রাহক অসন্তোষ সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান তুলে ধরেন এবং তাদের প্রিপেইড মিটার স্থাপনে সহযোগিতার আহবান জানান।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%