বিশেষ ডুডলে মা দিবস উদযাপন করছে গুগল
১২ মে ২০১৯, ০৪:২০ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ এএম
অনলাইন ডেস্ক:
আজ (১২ মে) রোববার বিশ্বজুড়ে পালিত হচ্ছে মা দিবস। এই দিনটিকে ঘিরে বিশ্বের নানা প্রান্তে চলছে নানা আয়োজন। ইন্টারনেট সার্চ জায়ান্ট গুগলও এই উদযাপন থেকে পিছিয়ে থাকেনি। বিশেষ ডুডলে নিজেদের হোমপেজ (www.google.com) সাজিয়ে মা দিবস উদযাপন করছে গুগল।
গুগলের হোমপেজে গেলেই দেখা যাচ্ছে দৃষ্টিনন্দন ডুডলটি, এতে সন্তানদের প্রতি মায়ের ভালোবাসা ফুটিয়ে তোলা হয়েছে। মা দিবস ঘিরে গুগলের প্রকাশিত ডুডলটি এনিমেটেড, অর্থাৎ কার্টুনের মতো করে বানানো। এতে মোট তিনটি স্লাইড যোগ করা হয়েছে।
হোমপেজে গেলেই প্রথমে চোখে পড়ছে বসে থাকা একটি মা হাঁস এবং তার শরীর ঘেঁষে ঘুমিয়ে থাকা বাচ্চারা। এর নিচে গুগলের লোগো, যার o অক্ষরের ওপর জুড়ে দেওয়া হয়েছে একটি প্লে বাটন । প্লে বাটনে চাপলে চলে আসছে তিনটি স্লাইড।
প্রথম স্লাইডে দেখা যাচ্ছে, মা হাঁসটি তার বাচ্চাদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে। পরের স্লাইডে সন্তানদের পথ চলতে শেখায় মা হাঁস। আর শেষের স্লাইডে ফুটিয়ে তোলা হয়েছে মায়ের সেই চিরন্তন রূপ– সন্তানদের বিপদ থেকে আগলে রাখার অপরূপ দৃশ্য।
প্রসঙ্গত, প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বব্যাপী উদযাপন করা হয় বিশ্ব মা দিবস।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার