বিশ্ব টেলিভিশন দিবস আজ
২১ নভেম্বর ২০১৯, ০৭:১৯ পিএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পিএম
টাইমস তথ্যপ্রযুক্তি ডেস্ক:
বিশ্ব টেলিভিশন দিবস আজ। একবিংশ শতাব্দীর শুরুতেই মুদ্রণ মাধ্যমকে ছাপিয়ে জায়গা করে নেয় সম্প্রচার মাধ্যম। বর্তমান বিশ্বে টেলিভিশন সবচেয়ে শক্তিশালী প্রচার মাধ্যমগুলোর অন্যতম।
প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে অসহায়ের প্রতিবাদী কন্ঠস্বর হিসেবে একুশ শতকে সারাবিশ্বে টেলিভিশনকেই সবচে’ শক্তিশালী মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। প্রযুক্তির উৎকর্ষে ও সময়ের দাবিতে বাংলাদেশেও গণমাধ্যমে ব্যাপক ভূমিকা পালন করছে টেলিভিশন। প্রতিদিনের খবরাখবর ও মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এখনো টেলিভিশনের গুরুত্ব অপরিসীম।
১৯২৬ সালের এই দিনে ব্রিটিশ বিজ্ঞানী জন লোগি (লজি) বেয়ার্ড টেলিভিশন আবিষ্কার করেন। যদিও উনিশ শতকের দ্বিতীয়ার্ধ থেকেই বেশ কয়েকজন বিজ্ঞানীর গবেষণা এবং মৌলিক উদ্ভাবনের মধ্য দিয়ে ধাপে ধাপে টেলিভিশন আবিষ্কারের পথ তৈরি হতে থাকে এবং ১৯২৬ সালের ২১ নভেম্বর সফলতা পায়। দিনটিকে গুরুত্ব দিয়ে ১৯৯৬ সালে জাতিসংঘ আয়োজিত এক ফোরামে ২১ নভেম্বরকে বিশ্ব টেলিভিশন দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়।
সম্প্রতি কম্পিউটার, স্মার্টফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের উৎকর্ষতায় চ্যালেঞ্জের মুখে পড়েছে টেলিভিশন। এমন প্রেক্ষাপটে টিকে থাকতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্মার্টফোনেও জায়গা করে নিয়েছে টেলিভিশন।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%