৩০টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে বিটিআরসি
১৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৩ পিএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩২ পিএম
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
৩০টি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের (আইএসপি) লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। কিছু প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে লাইসেন্স নবায়ন না করায়। কিছু ক্ষেত্রে এক শ্রেণি থেকে অন্য শ্রেণিতে লাইসেন্স পাওয়ায় আগেরটি বাতিল হয়েছে। বিটিআরসি সোমবার (১৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ খবর জানায়।
বিটিআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, আইএসপি (ক্যাটাগরি-সি) লাইসেন্সের শর্তানুযায়ী, লাইসেন্সধারী প্রতিষ্ঠানের অনুকূলে ইস্যুকৃত লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর উত্তীর্ণ হওয়ার ১৮০ দিন আগেই পরবর্তী মেয়াদের জন্য নবায়নের জন্য আবেদন করতে হয়। এ ক্ষেত্রে যে সব প্রতিষ্ঠান তাদের লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেনি, সে সব প্রতিষ্ঠান অবৈধ ও অকার্যকর।
এ ছাড়া যে সব প্রতিষ্ঠান ইতিপূর্বে প্রাপ্ত আইএসপি লাইসেন্স সমর্পণের জন্য আবেদন জানিয়েছে এবং যে সব আইএসপি লাইসেন্সধারী প্রতিষ্ঠান (ক্যাটাগরি-সি) জোনাল ও নেশনওয়াইড আইএসপি লাইসেন্সপ্রাপ্ত হয়েছে, সে সব প্রতিষ্ঠানের আইএসপি লাইসেন্স (ক্যাটাগরি-সি) অকার্যকর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব লাইসেন্সের অধীনে এখন সব কার্যক্রম অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। প্রতিষ্ঠানগুলোকে কমিশনের সকল পাওনা বিজ্ঞপ্তি জারির তারিখ থেকে এক মাসের মধ্যে পরিশোধের জন্য নির্দেশ দিয়েছে বিটিআরসি।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%