বিজয় দিবস উপলক্ষ্যে স্যামসাং মোবাইলে বিশেষ ছাড়
০৬ ডিসেম্বর ২০১৯, ১১:২৮ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ এএম
টাইমস তথ্যপ্রযুক্তি ডেস্ক:
৪৯ তম বিজয় দিবস উপলক্ষে বিশেষ ছাড়ে পাওয়া যাচ্ছে স্যামসাং মোবাইল। এ উপলক্ষে চালু হওয়া ক্যাম্পেইন ‘হাতের মুঠোয় বিজয় উল্লাস’ চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। নির্ধারিত তারিখের আগে নির্দিষ্ট কিছু ফোনে স্যামসাং দিয়েছে ৩ হাজার থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত ছাড়।
এই ক্যাম্পেইনের আওতায় ক্রেতারা গ্যালাক্সি এ ৩০ এস (৪/৬৪ জিবি) স্মার্টফোনটি ক্রয় করতে পারবেন ১৯ হাজার ৯৯৯ টাকায় (বর্তমান মূল্য ২২,৯৯০ টাকা), গ্যালাক্সি এ ৩০ এস (১২৮ জিবি) স্মার্টফোনটি ক্রয় করতে পারবেন ২১ হাজার ৯৯৯ টাকায় (বর্তমান মূল্য ২৪,৪৯০ টাকা), গ্যালাক্সি এম ৪০ ডিভাইসটি ক্রয় করতে পারবেন ২৫ হাজার ৯৯০ টাকায় (বর্তমান মূল্য ২৮,৯৯০ টাকা)। গ্যালাক্সি এ ৮০ ক্রয় করতে পারবেন ৫৯ হাজার ৪৯০ টাকায় (বর্তমান মূল্য ৭৭,৪৯০ টাকা)।
ক্রেতারা গ্যালাক্সি এ ৭০, গ্যালাক্সি এস ১০ এবং গ্যালাক্সি এস ১০ + ডিভাইসগুলো ক্রয়ের ক্ষেত্রে ১০০ ভাগ পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা পাবেন। এসএমএস-এর উপর ভিত্তি করে দ্বৈবচয়নের মাধ্যমে ক্যাশব্যাকের পরিমাণ নির্ধারণ করা হবে।
স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, বিজয় দিবসকে সামনে রেখেই আমরা আমাদের ক্রেতাদের স্যামসাংয়ের ডিভাইসগুলোতে বিশেষ মূল্য ছাড় দিচ্ছি।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল