৬ ঘণ্টায় জাকারবার্গের লোকসান সারে ৫১ হাজার কোটি টাকা
০৫ অক্টোবর ২০২১, ০৯:৩৬ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ এএম
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মাত্র কয়েক ঘণ্টা বন্ধ থাকায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গের ব্যক্তিগত সম্পদ এক ধাক্কায় ৬০০ কোটি ডলারেরও বেশি কমে গেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৫১ হাজার ৪১২ কোটি টাকারও বেশি। এ ছাড়া পুঁজিবাজারেও ক্ষতির মুখে পড়তে হয়েছে প্রতিষ্ঠানটিকে। এ কারণে তিনি পিছিয়ে পড়েছেন বিশ্বের শীর্ষ ধনীদের তালিকাতেও। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সম্পদের পরিমাণ কমায় ব্লমবার্গ বিলিয়নিয়ার সূচকে জাকারবার্গ এখন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের পেছনে। মঙ্গলবার সকালের তালিকায় জাকারবার্গ আছেন পাঁচ নম্বরে, এক ধাপ এগিয়ে বিল গেটস রয়েছেন চারে। সূচকটির তথ্য অনুযায়ী, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে জাকারবার্গের সম্পদ ১৪ হাজার কোটি ডলার থেকে এতটা কমে গেল।
ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট স্নোপসের প্রকাশিত তথ্যমতে, গত ৩০ জুন ২০২১ তিন মাসের সময়কালে ২৮ দশমিক ৬ বিলিয়ন ডলার বিজ্ঞাপন থেকে আয় করার তথ্য প্রকাশ করেছে ফেসবুক।
স্নোপস বলছে, সূত্র মোতাবেক দৈনিক ৩১৮ মিলিয়ন ডলার বিজ্ঞাপন থেকে আয় করে ফেসবুক। সে অনুসারে ফেসবুক ঘণ্টায় বিজ্ঞাপন থেকে আয় করে প্রায় ১৩ মিলিয়ন ডলার, মিনিটে দুই লাখ ২০ হাজার ডলার এবং সেকেন্ডে ৩৭০০ ডলার।
সোমবার রাতে হঠাৎ বন্ধ হয়ে যায় ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ ফেসবুকের মালিকানাধীন সব সেবা। প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ক্রমে ক্রমে সেগুলো অনলাইনে আসতে থাকে। টেক জায়ান্টটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা মাইক শ্রোফার এমন বিড়ম্বনার জন্য ব্যবহারকারীদের কাছে ক্ষমা চেয়েছেন।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার