বহু ইউটিউব চ্যানেল বন্ধ হওয়ার আশঙ্কা
১৮ নভেম্বর ২০১৯, ০১:১৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পিএম
টাইমস তথ্যপ্রযুক্তি ডেস্ক:
সারা বিশ্বে ভিডিও দেখার অত্যন্ত জনপ্রিয় মাধ্যম ইউটিউব সম্প্রতি তাদের ‘টার্মস অব সার্ভিস’ নীতিমালায় পরিবর্তন এনেছে। গত সপ্তাহে, ব্যবহারকারীদের কাছে নোটিফিকেশন পাঠিয়ে নতুন ‘টার্মস অব সার্ভিস’ সম্পর্কে জানিয়ে দেয় ইউটিউব। নতুন এ নীতিমালায় দেখা গেছে অনেক কঠিক শর্ত। ‘অ্যাকাউন্ট সাসপেনশন অ্যান্ড টার্মিনেশন’ শর্তটি দেখে অনেক ইউটিউবার তাদের অ্যাকাউন্ট হারানোর আশঙ্কায় আছেন।
ইউটিউবের নতুন নীতিমালায় ‘অ্যাকাউন্ট সাসপেনশন অ্যান্ড টার্মিনেশন’ নামের বিভাগে লেখা হয়েছে, যদি ব্যবহারকারীর কাছ থেকে অর্থ আয় না করতে পারে তাহলে অ্যাকাউন্ট ডিলিট করে দেবে ইউটিউব। এ নিয়ম কার্যকর হবে আগামী ১০ ডিসেম্বর থেকে। ‘টার্মস অব সার্ভিস’ এ লেখা রয়েছে, অ্যাকাউন্ট থেকে আপলোড করা ভিডিও বা লাইভ স্ট্রিমিং ভিডিওর বিজ্ঞাপন থেকে যথেষ্ট পরিমাণ আয় না হলে কনটেন্ট ক্রিয়েটরদের অ্যাকাউন্ট ডিলিট করার ক্ষমতা রাখে ইউটিউব। তবে লেখাটি ইউটিউবার ও ব্যবহারকারীদের কাছে স্পষ্ট কোনো বার্তা দেয়নি।
এর আগে ২০১৮ সালে মনিটাইজেশন নীতিমালায় পরিবর্তন এনেছিলো ইউটিউব। সেবার ইউটিউব ভিডিও থেকে অর্থ আয়ের জন্য কঠোর নিয়ম বেঁধে দেয়া হয়। বিশাল সংখ্যক সাবস্ক্রাইবার সমৃদ্ধ ইউটিউব চ্যানেলগুলোর জন্য শর্তগুলো কঠিন ছিল না।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা