স্বাধীনতা দিবসে গুগলের বিশেষ ডুডল
২৬ মার্চ ২০২০, ০৯:২৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পিএম
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
বাংলাদেশের পঞ্চাশতম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানাতে বিশেষ ডুডল বানিয়েছে বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন ‘গুগল’। ২৬ শে মার্চ (বৃহস্পতিবার) রাত ১২টার পর থেকে ওই ডুডল প্রদর্শন করছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশ থেকে ইন্টারনেটে গুগলে (www.google.com/ www.google.com.bd) প্রবেশ করলেই চোখে পড়বে স্বাধীনতা দিবসের ডুডলটি।
বাংলাদেশের জাতীয় ফুল শাপলাকে প্রাধান্য দিয়ে ডুডলটি বানানো হয়েছে। এতে দেখা যায়, একটি জলাশয়ে ৫টি ম্যাজেন্টা রঙের শাপলা ফুল ফুটে আছে, চারপাশে থালার মতো মেলে ধরা শাপলার সবুজ পাতা। লাল-সবুজ রঙের এই সমাবেশ যেন বাংলাদেশের পতাকার কথা স্মরণ করিয়ে দেয়। অন্যদিকে ৫টি শাপলা যেন পঞ্চাশতম স্বাধীনতা দিবসের স্মারক।
সাধারণত কোনো বিশেষ দিন, ঘটনা বা বিখ্যাত ব্যক্তিদের স্মরণ করতে নিজেদের হোম পেজে বিশেষ ডুডল প্রদর্শন করে গুগল। এরি অংশ হিসেবে বাংলাদেশের স্বাধীনতা দিবসকেও বেছে নিয়েছে তারা। এর আগেও নানা সময়ে বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক দিন, গুণীজনদের নিয়ে ডুডল বানিয়েছে এ প্রতিষ্ঠানটি।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা