১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৮৫৫০ জন
১৭ অক্টোবর ২০২১, ০৯:০৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। রোববার (১৭ অক্টোবর) সন্ধ্যায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এ ফল প্রকাশ করে। প্রার্থীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে। এছাড়া প্রার্থীরা এনটিআরসিএ’র ওয়েবসাইটে রাত ১০টার পর প্রকাশিত ফলাফল দেখতে পারবেন।
এর আগে গত ২১ সেপ্টেম্বর প্রার্থীদের ভাইভা শেষ হয়। গত বছরের ১১ নভেম্বর ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। চূড়ান্ত ফলে মোট ১৮ হাজার ৫৫০ জন উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ে ৯৯৬ জন। স্কুল পর্যায়ে ১৪ হাজার ৪৬ জন এবং কলেজ পর্যায়ে তিন হাজার ৫০৮ জন উত্তীর্ণ হন।
লিখিত পরীক্ষায় মোট এক লাখ ৫৪ হাজার ৬৬৫ জন অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হন ২২ হাজার ৩৯৮ প্রার্থী। এতে স্কুল-২ পর্যায়ে এক হাজার ২০৩ জন, স্কুল পর্যায়ে ১৭ হাজার ১৪০ জন ও কলেজ পর্যায়ে চার হাজার ৫৫ জনসহ মোট ২২ হাজার ৩৯৮ জন উত্তীর্ণ হন।
করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন স্থগিত থাকে ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আবারো মৌখিক পরীক্ষা শুরু করা হয়।
বিভাগ : চাকরি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা