রোজায় বদহজম? রেহাই পাবেন যেভাবে...
১১ মে ২০২০, ০৪:২১ পিএম | আপডেট: ২৯ আগস্ট ২০২৬, ১০:২৬ এএম
জীবনযাপন ডেস্ক:
পবিত্র রমজান মাস চলছে। কমবেশি সবারই ইফতারে নানাকিছু খেতে মন চায়। ইফতারে বেশিরভাগ সময় মজার সব খাবার থেকে নিজেকে সামলে রাখা সম্ভব হয় না। এদিকে সারা দেশে অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্যসহ প্রায় সবকিছুই বন্ধ রয়েছে। সারাদিনে পরিশ্রম বলতে তেমন কিছুই হচ্ছে না। আমাদের শরীর অনেকটাই অলস হয়ে পড়ছে, কমছে হজম ক্ষমতা। দেখা দিচ্ছে বদ হজমের মতো সমস্যা।
বদ হজম হলে পেটে জ্বালা, গলা-বুক জ্বালা, নিঃশ্বাসে দুর্গন্ধ, মুখ টক টক স্বাদ, গা গোলানো, শরীর জুড়ে অস্থিরতা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। প্রাকৃতিক উপায়ে এই সমস্যার থেকে রেহাই পেতে পান করুন আদা-লবঙ্গ চা।
বাজারে প্রচুর অ্যান্টাসিড এবং ওষুধ রয়েছে যা খাবার হজম করতে আপনি খেতেই পারেন। কিন্তু প্রাকৃতিক উপায় সব থেকে নিরাপদ। যা দিতে পারে আদা আর লবঙ্গের রস। শুধু বদহজম, বুকজ্বালা নয়, গ্যাস্ট্রিকের সমস্যাও নিমেষে কমায় এই চা।
গ্যাস্ট্রোইনটেস্টাইনাল নালি দিয়ে খাবার দ্রুত শোষণ করে। গ্যাস থেকে নালির ফুলে যাওয়া কমায়। ফলে, খাবার তাড়াতাড়ি হজম হয়। অন্যদিকে, লবঙ্গও অ্যাসিডিটি কমাতে সাহায্য করে।
পুষ্টিবিদদের মতে, লবঙ্গ ভীষণ তাড়াতাড়ি হজম করায় এবং পুষ্টিতে সাহায্য করে। তাই নিয়মিত এই চা খেলে হজমশক্তি বাড়ে। গ্যাস্ট্রিকের সমস্যা দূরে পালায়।
কীভাবে চা বানাবেন : একটি পাত্রে অল্প আদা আর ৩-৪টি লবঙ্গ গরম পানিতে ফুটিয়ে নিন। ৫ মিনিট ফোটার পর ছেঁকে নিন। স্বাদ বাড়াতে এক চা-চামচ মধু মেশাতে পারেন।
বিভাগ : জীবনযাপন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা