জেনে নিন কিভাবে এক মিনিটে ঘর ছাড়বে উইপোকা
২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৫৯ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৭ এএম
উইপোকা
অনলাইন ডেস্ক
বাড়ির জিনিসপত্রকে অনেক সময়ই নষ্ট করে নানা কীটপতঙ্গ, বিশেষ করে উইপোকা। বইখাতা বা কাঠের জিনিসে এক বার উইপোকা ধরলে তা থেকে নিস্তার পাওয়া দুষ্কর। অনেক সময় কীটনাশকেও এই পোকা সম্পূর্ণ নির্মূল হয় না।
উইয়ের উপস্থিতি টের পেলেই সেগুলি ভেঙে দেওয়া বা পেস্ট কন্ট্রোলের সাহায্যে উইপোকা নিয়ন্ত্রণ— কোনটাই খুব একটা কার্যকর হয় না। ফলে, সাময়িক ভাবে উইপোকা দূর হলেও আবার তা ফিরে এসে বাসা বাঁধে। তাই উইপোকার অত্যাচার থেকে স্থায়ী নিষ্কৃতি পেতে ধারাবাহিক কিছু অভ্যাস আয়ত্তে রাখতে হবে। তাহলে জেনে নিন উপায়গুলো :
কর্পূরের গুঁড়ো ও তরল প্যারাফিন মিশিয়ে একটি দ্রবণ তৈরি করুন, দিন অন্তত চার-পাঁচ বার তা লাগিয়ে রাখুন যে দেওয়ালে উইপোকার আক্রমণ বেশি। তাছারা, আরেকটি কার্যকর উপায় হল নিম পাতা।
নিম পাতার গন্ধ উইপোকা সহ্য করতে পারে না। নিমপাতা শুকিয়ে গুঁড়ো করে নিন। বইয়ের আলমারির তাকে, বা কাঠের আসবাবের কোণায় মাঝে মাঝেই ছড়িয়ে দিন নিম পাতা। কালো জিরে যে কোনও কীট দমনে ওস্তাদ। প্রতিটা বইয়ের নানা পাতার ভাঁজে অল্প কয়েকটা কালো জিরে রাখুন। ফল মিলবে হাতেনাতে।
এছাড়া আরেকটি উপায় হল, ন্যাপথলিনের বল রেখে দিন বইয়ের আলমারিতে। কাঠের ডেস্কের ভিতর বা আলনার কোণাতেও রাখুন ন্যাপথলিন বল। এর কড়া কীটনাশকের গন্ধ উইপোকাকে ঘেঁষতে দেয় না। কাগজপত্র দীর্ঘ দিন একই জায়গায় ফেলে রাখবেন না। মাঝে মাঝেই তা নাড়াচাড়া করুন। ঘরোয়া উপায়ের পরেও আরও বাড়তি সতর্কতা নিতে চাইলে হার্ডওয়ারের দোকানে উইপোকা ঠেকানোর রাসায়নিকের খোঁজ করতে পারেন।
বিভাগ : জীবনযাপন
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও