শিবপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শুরু
২৪ নভেম্বর ২০২২, ০৪:০৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ এএম
এস.এম আরিফুল হাসান:
বৈশ্বিক খাদ্য সংকট মোকাবিলায় নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৯ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা পরিষদের অর্থায়নে এসব সার ও বীজ বিতরণ করা হবে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার আইয়ুবপুর ইউনিয়ন পরিষদ মাঠে ওই ইউনিয়নের এক হাজার কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণের মধ্য দিয়ে বিতরণ কার্যক্রম শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ খান। উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাতের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ বিন সাদেকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল শামীম, স্থানীয় ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ইউএনও জিনিয়া জিন্নাত জানান, বৈশ্বিক খাদ্য সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের এক ইঞ্চি জমিও যেন পতিত না থাকে। সেই চিন্তা থেকেই শিবপুরে যাতে কোন কৃষক তাদের আবাদী জমি পতিত না রাখেন, সে লক্ষে উপজেলা পরিষদের অর্থায়নে বিনামূল্যে উপজেলার ৯ হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।
উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে প্রতি ইউনিয়নে এক হাজার কৃষকের মাঝে এসব সার ও বীজ দেওয়া হবে। প্রতি কৃষকের মাঝে ১০ প্রকারের (লালশাক, পুইশাক, পালনশাক, ডাটা, লাউ, মিস্টি কুমড়া, করলা, জিঙ্গা, মরিচ, মুলা) দুইশত টাকার বীজ ও তিন কেজি ডিএপি সার (৫০ টাকা) প্রদান করা হবে।
কৃষকদের এসব বীজ ও সার ক্রয় বাবদ উপজেলা পরিষদের ২ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন সাদেক।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর