শিবপুরের চক্রধায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ
৩০ নভেম্বর ২০২২, ০৫:২৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ এএম
মোমেন খান:
নরসিংদীর শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের ১ হাজার পরিবারের মাঝে বিনামূল্যে সার, বীজ, গবাদিপশুর চিকিৎসা ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা পরিষদের অর্থায়নে বুধবার সকাল ১০ টায় চক্রধা ইউনিয়নের আশ্রাফপুর পচার বাড়ির মাঠে এসব সার, বীজ বিতরণ ও সেবা প্রদান করা হয়।
বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে খাদ্য ও স্বাস্থ্য সংকট মোকাবিলায় জনসাধারণের জীবনমান উন্নয়নে কৃষি, প্রাণীসম্পদ ও পরিবার পরিকল্পনা খাতে এসব বিতরণ করা হয়। এসময় প্রতি কৃষকের মাঝে ১০ প্রকারের (লালশাক, পুইশাক, পালনশাক, ডাটা, লাউ, মিস্টি কুমড়া, করলা, জিঙ্গা, মরিচ, মুলা) দুইশত টাকার বীজ ও তিন কেজি ডিএপি সার (৫০ টাকা) প্রদান করা হয়। একইসাথে গবাদিপশুর চিকিৎসা ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: হারুনুর রশীদ খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনিয়া জিন্নাতের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন সাদেকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল শামীম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দ্বীন মোহাম্মদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্বাক্ষর চন্দ্র বণিক, স্থানীয় ইউপি চেয়ারম্যান বেনুজির আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল করিম খান প্রমুখ।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা