মজুরি কমিশনসহ ৯ দফা দাবী: ঘোড়াশালে জুটমিল শ্রমিকদের বিক্ষোভ
০১ এপ্রিল ২০১৯, ০৯:৫৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ এএম
পলাশ প্রতিনিধি ॥
জুটমিল শ্রমিকদের প্রস্তাবিত মজুরি কমিশন বাস্তবায়ন, শ্রমিক-কর্মচারীদের বকেয়া মজুরি প্রদান ও পাট ক্রয়ের টাকাসহ ৯ দফা দাবীতে পলাশে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
বিজেএমসি নিয়ন্ত্রাণাধীন পলাশ শিল্প এলাকার ঘোড়াশালে অবস্থিত বাংলাদেশ জুটমিলের শ্রমিকরা সোমবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে প্রায় ছয় ঘন্টা জুটমিলের উৎপাদন বন্ধ রেখে এ বিক্ষোভ করেন।
মিলের প্রায় ৩ হাজার শ্রমিক ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে মিলের প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে মিলের সিবিএ সভাপতি ইউসুফ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ নন-সিবিএ সম্মিলিত পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও বাংলাদেশ জুটমিলের সিবিএ সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, সিবিএ সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাহেব আলী, যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ প্রমূখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে শ্রমিকদের প্রস্তাবিত মজুরি কমিশন বাস্তবায়ন, শ্রমিক কর্মচারীদের বকেয়া মজুরি, শ্রমিকদের গ্রাচ্যুইটির টাকা ও পাট ক্রয়ের টাকা সহ ৯ দফা দাবী মেনে নেওয়ার আহ্বান জানান। এসময় মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ছয়টা থেকে আগামী শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত মিলের উৎপাদন বন্ধ রেখে মিলের প্রধান ফটকের সামনে অবস্থান ধর্মঘট পালনের ঘোষণা দেয়া হয়।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জুটমিলের শ্রমিকরা মিলের জিএম মোঃ গোলাম রাব্বানীকে বকেয়া মজুরির দাবীতে তার বাসভবনে অবরুদ্ধ করে রাখেন। পরে পলাশ থানা পুলিশ এসে জিএমকে উদ্বার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জিএম গোলাম রাব্বানী শ্রমিকদের ৮ সপ্তাহ বকেয়া মজুরীর মধ্যে এক সপ্তাহের মজুরি দিলে বিক্ষুদ্ধ শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা