ঘোড়াশালে বাংলাদেশ জুটমিলের প্রশাসনিক ভবন ঘেরাও
১২ নভেম্বর ২০১৯, ০৭:০৬ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৩:২৪ এএম
পলাশ প্রতিনিধি:
পলাশ শিল্প এলাকায় বিজেএমসি নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ জুটমিলে বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচী পালন করেছে শ্রমিকরা। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে বাংলাদেশ পাটকল শ্রমিকলীগ বাংলাদেশ জুটমিল শাখার উদ্যোগে মিলের শ্রমিকরা এ কর্মসূচী পালন করে।
প্রধানমন্ত্রী ঘোষিত শ্রমিকদের প্রস্তাবিত মজুরি কমিশন ২০১৫ বাস্তবায়ন এবং মিলের শ্রমিকদের ১০ সপ্তাহের বকেয়া বেতন ও কর্মচারীদের ৩ মাসের বকেয়া বেতন সহ ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করে প্রশাসনিক ভবন ঘেরাও করা হয়।
বাংলাদেশ জুটমিলের সিবিএ নেতা হারুন মিয়া ও সিরাজুল ইসলাম জানান, পাটকল শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসাবে বিজেএমসি’র প্রধান কার্যালয়সহ মিলের প্রশাসনিক ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচীর অংশ হিসাবেই এই কর্মসূচী পালন করা হয়। বিক্ষোভ মিছিল ও ঘেরাও কর্মসূচী চলাকালে সিবিএ’র নেতারা বলেন, দাবি না মানলে সামনে আরও কঠোর কর্মসূচী দেওয়া হবে।
এ সময় সিবিএ নেতা আলম মিয়া, আউয়াল মিয়াসহ মিলের প্রায় ২ হাজার শ্রমিক বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
এ ব্যাপারে মিলের ব্যবস্থাপক (উৎপাদন) মোঃ মনিরুজ্জামান জানান, ৯ দফা দাবিতে শ্রমিকরা প্রশাসনিক ভবন ঘেরাও করে রাখে। এসময় মিলের উৎপাদন বন্ধ ছিল। এদিকে ঘেরাও কর্মসূচী চলাকালে মিলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা