নতুন নতুন শিল্পায়নের ফলে বেড়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধি: শিল্পমন্ত্রী
৩১ ডিসেম্বর ২০২১, ০৫:৪৭ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন শিল্প ও ব্যবসায় সমৃদ্ধ হয়েছে। নতুন নতুন শিল্পায়নের ফলে বেড়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত দেশের মডেল।
তিনি বলেন, করোনার দুর্যোগ মোকাবিলায় আমাদের সরকার যেভাবে কাজ করে গেছে, তা বিশ্বের অনেক দেশও পারেনি। এই সরকারের আমলে দেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। বেড়েছে শিক্ষা ও কর্মসংস্থানের হার, কমেছে দারিদ্র্য। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে নরসিংদী চেম্বারের উদ্যোগে মাসব্যাপী বিজয় মেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আলী হোসেন শিশিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, ১০০ শয্যার জেলা ও কোভিড হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান, সেক্টর কমান্ডার ফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম ভূঁইয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বারের সহসভাপতি জাকির হোসেন, পরিচালক আল আমিন ভূঁইয়া, পরিচালক নাজমুল হোসেন ভূঁইয়া, মমিনুর রহমান, মো. কাজিম উদ্দিন, আনিসুর রহমান ভূঁইয়া প্রমুখ।
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বক্তব্য শেষে মেলায় স্থাপিত বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন। এ সময় নরসিংদী চেম্বার ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নরসিংদী মুছলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে মাসব্যাপী বিজয় মেলায় বস্ত্র, মনোহারি, শিশুদের খেলনা, কাঠের আসবাবপত্র ও ইলেকট্রনিক্স পণ্যসহ দুশতাধিক স্টল রয়েছে।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি