এফবিসিসিআই ট্রাইবুন্যালের আদেশ উপেক্ষা করে নরসিংদী চেম্বারের নির্বাচন চেষ্টার অভিযোগ
১৫ ডিসেম্বর ২০২২, ০৬:৪৯ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:০৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
এফবিসিসিআই এর আর্বিটেশন ট্রাইবুন্যালের আদেশ উপেক্ষা করে নরসিংদী চেম্বার অব কমার্সের নির্বাচন আয়োজনের অভিযোগ করেছেন নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের একাংশ ও ব্যবসায়ীরা। নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচন পরিচালনা বোর্ডের সাথে প্রার্থীদের আলোচনার নির্ধারিত দিন বৃহস্পতিবার উপস্থিত হয়েও আলোচনা বর্জন করেছেন বেশ কয়েকজন প্রার্থী।
নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা অভিযোগ করে বলেন, বিগত কমিটির বার্ষিক সাধারণ সভা যথাযথ প্রক্রিয়ায় সম্পন্ন না করায় এফবিসিসিআই এর আর্বিটেশন ট্রাইবুন্যাল নরসিংদী চেম্বারের বিগত কমিটির ১৮ জন সদস্যের উপর আগামী ৬ বছরের জন্য দেশের সকল বাণিজ্যিক সংগঠনে নির্বাচনের অযোগ্য ঘোষণা করেন।
এই আদেশ উপেক্ষা করে চলছে চেম্বারের নির্বাচন আয়োজন। নিষিদ্ধরাও নির্বাচনে প্রার্থী হয়েছেন, যা বাণিজ্য সংগঠন বিধিমালার পরিপন্থি। বিধি মোতাবেক নিষিদ্ধ ১৮ সদস্যের সকলে এই নির্বাচনে অবৈধ প্রার্থী হয়েছেন। এফবিসিসিআই এর আর্বিটেশন ট্রাইবুন্যালের আদেশ উপেক্ষা করে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেছে অবৈধ কমিটির আজ্ঞাবহ নির্বাচনী বোর্ড। আগামী ২১ ডিসেম্বর নির্বাচনের ভোটগ্রহণের দিন ধার্য্য করেছে গঠিত নির্বাচন কমিশন। বিতর্কিত এই নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী এবং নেতৃবৃন্দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
নরসিংদী চেম্বার নির্বাচন-২০২২ এর নির্বাচন বোর্ড এর চেয়ারম্যান সাংবাদিক মাখন দাস বলেন, এফবিসিসিআই এর আর্বিটেশন ট্রাইবুন্যালের আদেশ এর একটি কপি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী মমিনুর রহমানের মাধ্যমে পেয়েছি। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এই বিষয়ে কোন আদেশ পাইনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আদেশ পেলে আইন বিধি অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি