নরসিংদীতে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান শুরু
০৭ মে ২০১৯, ০৬:৪৮ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০১:৫৫ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
রমজান মাস উপলক্ষে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে মাসব্যাপী ভ্রাম্যমান আদালত পরিচালনা করবে নরসিংদী জেলা প্রশাসন। খাদ্যে ভেজাল, ওজনে কম দেয়াসহ সার্বিক বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন এই উদ্যোগ নিয়েছে বলে জানানো হয়েছে।
এরই অংশ হিসেবে মঙ্গলবার (৭ মে) দুুপুরে নরসিংদী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। এ সময় বাজারের চাউল, ফল, মুদি, মাংস, মাছ ও কাঁচা বাজারে অভিযান চালানো হয়। দোকানগুলোতে দ্রব্যমূল্যের তালিকা, ক্রয় বিক্রয়ের পাকা রশিদ, ওজন পরিমাপ যন্ত্র, পণ্যের মেয়াদ পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে অনিয়ম পাওয়ায় কয়েকটি দোকান থেকে জরিমানা আদায় করা হয়।
এরমধ্যে ভোক্তা অধিকার আইনে ত্রিনাথ খেজুরের দোকানে ৩ হাজার টাকা, বাদশা এন্টার প্রাইজের পেয়াজ রসুনের পাইকারী দোকানে ৫ হাজার, ননী গোপাল ভান্ডারের চাউলের আড়তে ২ হাজার টাকাসহ অন্যান্য দোকান থেকে আরো ৫ হাজারসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নরসিংদী জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহ আলম মিয়ার নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে নিবার্হী ম্যাজিস্ট্রেট মো: শাহরুখ খান ও আরাফাত মোহাম্মদ নোমানসহ ভোক্তা অধিকার ও বাজার নিয়ন্ত্রণ কর্মকর্তাগণ সাথে ছিলেন।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা